সোমবার, ২৭ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এইচএসসি পরীক্ষায় গাফিলতি

নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

ছবি : চেকপোস্ট

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব বাদশা আলমগীর বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২৭ জুলাই) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত রোববার এইচএসসি পরীক্ষার ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

ভুল প্রশ্নপত্রে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেয়। পরে বিষয়টি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ফিরোজুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর কেন্দ্র সচিব বাদশা আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তার স্থলে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানান, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

#নীলফামারী #এইচএসসি_পরীক্ষা #ভুল_প্রশ্নপত্র

চেকপোস্ট

সোমবার, ২৭ জুলাই ২০২৬

নীলফামারীতে ২০২৫ সালের প্রশ্নে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে অব্যাহতি

প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬

featured Image

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় ২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় ২০২৫ সালের প্রশ্নপত্র দিয়ে পরীক্ষা নেওয়ার ঘটনায় কেন্দ্র সচিবকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

অব্যাহতি পাওয়া কেন্দ্র সচিব বাদশা আলমগীর বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ। দায়িত্বে অবহেলার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড।

সোমবার (২৭ জুলাই) বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ বিষয়টি নিশ্চিত করেন।

জানা গেছে, গত রোববার এইচএসসি পরীক্ষার ইতিহাস প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। সকাল ১০টায় পরীক্ষা শুরু হলে কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে পরীক্ষার্থীদের ২০২৫ সালের প্রশ্নপত্র দেওয়া হয়।

ভুল প্রশ্নপত্রে শিক্ষার্থীরা সকাল ১০টা থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত পরীক্ষা দেয়। পরে বিষয়টি ধরা পড়লে কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করে ২০২৬ সালের সঠিক প্রশ্নপত্র বিতরণ করে। এরপর অতিরিক্ত সময় দিয়ে দুপুর ২টা ২০ মিনিট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়।

ঘটনাটি জানাজানি হওয়ার পর কিশোরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান ওই কেন্দ্রের তত্ত্বাবধায়ক কর্মকর্তা ফিরোজুল আলমকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। পাশাপাশি ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়।

তদন্ত কমিটি প্রতিবেদন জমা দেওয়ার পর কেন্দ্র সচিব বাদশা আলমগীরের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। তার স্থলে বড়ভিটা স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যক্ষ শহিদুল ইসলামকে কেন্দ্র সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।

দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ জানান, দায়িত্বে অবহেলার কারণে কেন্দ্র সচিবকে অব্যাহতি দেওয়া হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত