রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

‘আমার সন্তান কোথায়?’

নিখোঁজ শিশুদের সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন কার্যকর এবং রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন

সংবাদ সম্মেলনে ৪০ পরিবারের আকুতি। ছবি : চেকপোস্ট

আজ ০৬ সেপ্টেম্বর ২০২৬, রবিবার, সকাল ১১:০০ টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির শফিকুল কবির মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয় ।বাংলাদেশে নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দীর্ঘদিনের দাবি ও প্রত্যাশা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরার লক্ষ্যে "আমার সন্তান কোথায়?" শীর্ষক একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।

২০২৪ সালে সিলেটে শিশু মুনতাহা নিখোঁজ ও হত্যাকাণ্ডের ঘটনার পর এক লক্ষ মানুষের পিটিশন স্বাক্ষরের মাধ্যমে বাংলাদেশে নিখোঁজ শিশুদের উদ্ধারে Amber Alert ব্যবস্থা চালুর দাবি জানানো হয়। এরই ধারাবাহিকতায় ২০২৬ সালের ১৩ জানুয়ারি বাংলাদেশ পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)-এর সহযোগিতায় এবং জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনের পরিচালনায় মিসিং আর্জেন্ট নোটিফিকেশন (মুন অ্যালার্ট) এবং টোল-ফ্রি হেল্পলাইন ১৩২১৯-এর পাইলট কার্যক্রম চালু করা হয়, যা বর্তমানে দেশব্যাপী শিশু নিখোঁজ প্রতিরোধ ও উদ্ধারে সহায়ক একটি উদ্যোগ হিসেবে কাজ করছে।

বাংলাদেশে শিশু নিখোঁজ, অপহরণ ও পাচারের ঘটনা বহু বছর ধরে ঘটে আসছে। সম্প্রতি পুলিশ হেডকোয়ার্টার্সের প্রকাশিত তথ্য অনুযায়ীঃ ২০২৩ সালে শিশু নিখোঁজ-সংক্রান্ত সাধারণ ডায়েরির (জিডি) সংখ্যা ছিল ১৭,৮০৮টি, ২০১৪ সালে ১৬,৪১৪টি এবং ২০২৫ সালে ২২.৫৫০টি। এছাড়া ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত ১৫,৭১৭টি শিশু নিখোঁজ-সংক্রান্ত জিডি দায়ের হয়েছে। সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী বর্তমানে ২,০৩৮ জন শিশু এখনো নিখোঁজ রয়েছে। এটি কেবল সাম্প্রতিক কয়েক বছরের তথ্য। অথচ বাংলাদেশে বহু বছর ধরেই শিশু নিখোঁজ ও পাচারের ঘটনা ঘটছে, যার অনেক ঘটনাই এখনো অমীমাংসিত রয়ে গেছে।

সংবাদ সম্মেলনে জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশনে সভাপতি আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার বিজয়ী মোঃ সাদাত রহমান সভাপতিত্ব দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্রায় ৪০টি নিখোঁজ শিশুর পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন ।তাদের মধ্যে এমন অনেক পরিবার রয়েছে, যাদের সন্তান মাসের পর মাস, এমনকি বছরের পর বছর ধরে নিখোঁজ। তারা তাদের সন্তানদের নিখোঁজ হওয়ার ঘটনা, দীর্ঘদিনের অনুসন্ধান, অনিশ্চয়তা এবং অপেক্ষার বেদনাদায়ক অভিজ্ঞতা গণমাধ্যম ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সামনে তুলে ধরবেন। একই সঙ্গে নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা, দীর্ঘদিন ধরে অমীমাংসিত থাকা ঘটনাগুলোর পুনঃতদন্ত ও অগ্রগতি পর্যালোচনা, শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করার দাবিও জানান। 

সংবাদ সম্মেলন শেষে নিখোঁজ শিশুদের পরিবারবর্গের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হবে বলে জানান তারা। স্মারকলিপিতে নিখোঁজ শিশুদের দ্রুত সন্ধান ও নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করা, দীর্ঘদিনের অমীমাংসিত মামলাগুলোর পুনরায় পর্যালোচনা ও তদন্তের আওতায় আনা, শিশু নিখোঁজ ও পাচার প্রতিরোধে কার্যকর রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণ, নিখোঁজ হওয়া শিশুদের উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা এবং শিশু সুরক্ষায় সমন্বিত উদ্যোগ জোরদারের দাবি জানানো হয় ।

উক্ত সংবাদ সম্মেলনে ঢাকা রিপোর্টার্স ইউনিটির সদস্য সাংবাদিকবৃন্দসহ প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন গণমাধ্যমের প্রতিনিধিদের ও সহযোগিতা একান্তভাবে কামনা করা হচ্ছে।

আয়োজনেঃ নিখোঁজ শিশুদের পরিবারবর্গ

সহযোগিতায়ঃ জিরো মিসিং চিলড্রেন ফাউন্ডেশন।

#শিশু_সুরক্ষা #নিখোঁজ_শিশু #আমার_সন্তান_কোথায়

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

নিখোঁজ শিশুদের সন্ধান, নিরাপদ প্রত্যাবর্তন কার্যকর এবং রাষ্ট্রীয় পদক্ষেপের দাবিতে সংবাদ সম্মেলন

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত