ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি-র বাসায় দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। রাজধানীর কাফরুল থানাধীন সেনপাড়া পর্বতা এলাকার বাসায় এই চুরির ঘটনা ঘটে।
ঘটনার পর মঙ্গলবার (২৭ মে) কাফরুল থানায় এজাহার দায়ের করেন ববির খালাতো ভাই মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইঞা।
এজাহারে উল্লেখ করা হয়, গত ২৫ মে শুটিংয়ের কাজে বাসা থেকে বের হন নায়িকা ববি। পরে তার গৃহপরিচারিকা লাকি (৫৮) মোবাইল ফোনে চুরির বিষয়টি জানান। বাসায় ফিরে ববি দেখতে পান, তার বেডরুমের তিনটি আলমারির মধ্যে একটি খোলা এবং জানালা ও বারান্দার দুটি গ্রিল কাটা।
এরপর পুরো ঘর তল্লাশি করে দেখা যায়, বাসা থেকে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার, নগদ অর্থ ও মূল্যবান সামগ্রী চুরি হয়েছে।
চুরি হওয়া মালামালের মধ্যে রয়েছে পাঁচ জোড়া স্বর্ণের চুড়ি, সাত জোড়া কানের দুল, তিনটি নেকলেস, আটটি স্বর্ণের লকেট, ১২টি স্বর্ণের চেইন, সাতটি ডায়মন্ডের নাকফুল, বিভিন্ন ব্র্যান্ডের পাঁচটি হাতঘড়ি এবং নগদ ছয় লাখ টাকা। সব মিলিয়ে চুরি হওয়া মালামালের আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।
ঘটনা প্রসঙ্গে মোহাম্মদ আব্দুল কাদের ভূঁইঞা জানান, বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে জানানো হয়েছে এবং তারা দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬