মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অংশ নিলেন শত শত নেতাকর্মী

নাসিরনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে বর্ণাঢ্য আনন্দ র‍্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টার দিকে নাসিরনগর কলেজ মোড়ের চেয়ারম্যান মার্কেট চত্বর থেকে একটি আনন্দ র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে উপজেলার ১৩টি ইউনিয়ন থেকে আসা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের শত শত নেতাকর্মী অংশ নেন।

র‍্যালিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা। তাঁদের অংশগ্রহণে উপজেলা সদরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা যুবদলের সভাপতি মো. জামাল আহমেদের সভাপতিত্বে সভাটি সঞ্চালনা করেন মুসলে উদ্দিন সোহাগ।

সভায় প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য ও মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান।

প্রধান অতিথির বক্তব্যে এম এ হান্নান বলেন, যুবদল বিএনপির ভ্যানগার্ড। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে স্বপ্ন নিয়ে যুবদল প্রতিষ্ঠা করেছিলেন, তারেক রহমান সেই স্বপ্ন বাস্তবায়নে কাজ করছেন। আগামী দিনে দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নাসিরনগর যুবদলকে সামনের সারিতে থাকার আহ্বান জানান তিনি।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশির উদ্দিন তুহিন, সহসভাপতি এ কে এম খালেদ, সাবেক সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী এবং সদর ইউনিয়ন বিএনপির সভাপতি সৈয়দ আবু সারোয়ার।

এ ছাড়া বক্তব্য দেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান চৌধুরী, সাবেক সদস্য সচিব নাসির উদ্দীন, জ্যেষ্ঠ সহসভাপতি আব্দুল কাদের সেন্টু, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল-মামুন, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন মাহমুদ, শ্রমিক দলের আহ্বায়ক ইমরান মিয়া, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নজরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়নের যুবদল নেতারা।

বক্তারা তাঁদের বক্তব্যে বিগত আওয়ামী লীগ সরকারের শাসনামলের সমালোচনা করেন এবং ভোটাধিকার প্রতিষ্ঠা ও গণতন্ত্র পুনরুদ্ধারের ওপর গুরুত্ব দেন। তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং ভবিষ্যতে দেশ গঠনে যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থীদের বিজয়ী করতে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে মাঠে কাজ করার আহ্বানও জানান নেতারা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও আরাফাত রহমান কোকোর রুহের মাগফেরাত কামনা এবং তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #যুবদলেরপ্রতিষ্ঠাবার্ষিকী

চেকপোস্ট

মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬

নাসিরনগরে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত