সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিচয় নিয়ে যা জানা গেল

নাসিরনগরের পূর্বভাগ বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ আটক

ছবি : চেকপোস্ট

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ পুরাতন বাজারে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটকের দাবি করেছেন স্থানীয়রা। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূর্বভাগ পুরাতন বাজার এলাকায় ওই নারী ও পুরুষের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাঁদের আটক করেন। পরে তাঁদের কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে দাবি করেন আটককারীরা।

আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তাঁদের কাছ থেকে কতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, বর্তমানে তাঁরা কার হেফাজতে রয়েছেন এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

#ব্রাহ্মণবাড়িয়া #নাসিরনগর #ইয়াবাসহআটক

চেকপোস্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

নাসিরনগরের পূর্বভাগ বাজারে ইয়াবাসহ নারী-পুরুষ আটক

প্রকাশের তারিখ : ২৫ অক্টোবর ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার পূর্বভাগ পুরাতন বাজারে ইয়াবা ট্যাবলেটসহ এক নারী ও এক পুরুষকে আটকের দাবি করেছেন স্থানীয়রা। শনিবার (২৪ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে পূর্বভাগ পুরাতন বাজার এলাকায় ওই নারী ও পুরুষের চলাফেরা সন্দেহজনক মনে হলে স্থানীয় কয়েকজন তাঁদের আটক করেন। পরে তাঁদের কাছে ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে বলে দাবি করেন আটককারীরা।

আটক দুজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে তাঁরা নাসিরনগর উপজেলার গুনিয়াউক গ্রামের বাসিন্দা বলে জানিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।

ঘটনাটি ঘিরে এলাকায় আলোচনা সৃষ্টি হয়েছে। তবে তাঁদের কাছ থেকে কতটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে, বর্তমানে তাঁরা কার হেফাজতে রয়েছেন এবং পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে পুলিশের বক্তব্য পাওয়া গেলে বিস্তারিত জানা যাবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত