বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

এলাকায় চাঞ্চল্য

নামাজ শেষে গ্রেফতার! নাসিরনগরে দুই ইউপি চেয়ারম্যান আটক

ছবি: রফিকুল ইসলাম ও আজহারুল হক চৌধুরী

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর কমপ্লেক্স মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বের হওয়ার পরপরই দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান (১ নং চাতলপাড় ইউনিয়ন পরিষদ) এবং আজহারুল হক চৌধুরী, চেয়ারম্যান (৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদ)।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় উপস্থিত জনতা তাদের ঘিরে ধরলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের হেফাজতে নেয়।

পরে নাসিরনগর থানা-এ নিয়ে গিয়ে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।

#নাসিরনগর #গ্রেফতার #ব্রাহ্মণবাড়িয়া_খবর

চেকপোস্ট

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

নামাজ শেষে গ্রেফতার! নাসিরনগরে দুই ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশের তারিখ : ২৯ এপ্রিল ২০২৬

featured Image

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা সদর কমপ্লেক্স মসজিদ থেকে জোহরের নামাজ শেষে বের হওয়ার পরপরই দুই ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, মো. রফিকুল ইসলাম, চেয়ারম্যান (১ নং চাতলপাড় ইউনিয়ন পরিষদ) এবং আজহারুল হক চৌধুরী, চেয়ারম্যান (৪ নং গোয়ালনগর ইউনিয়ন পরিষদ)।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় উপস্থিত জনতা তাদের ঘিরে ধরলে পরিস্থিতি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাদের হেফাজতে নেয়।

পরে নাসিরনগর থানা-এ নিয়ে গিয়ে বিস্ফোরক আইনে দায়ের করা একটি মামলায় তাদের গ্রেফতার দেখানো হয়।

নাসিরনগর থানার ওসি শাহিনুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও আলোচনা সৃষ্টি হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত