শনিবার, ২০ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

অর্গানিক কম্পোস্ট ও সবুজ উন্নয়নে গুরুত্ব

নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান (পিএসসি)। সভায় আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক, অ্যাডজুটেন্ট, কৃষি ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, নানিয়ারচর থানা প্রতিনিধি, বাজার কমিটির সভাপতি, সাংবাদিক, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিকসহ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থা, প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা এবং কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব কৃষি চর্চায় উৎসাহিত করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর মতামত দেন। একইসঙ্গে নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন ও সবুজ এলাকা হিসেবে গড়ে তোলার বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আয়োজকরা জানান, নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

#পরিবেশসংরক্ষণ #রাঙ্গামাটি #নানিয়ারচর

চেকপোস্ট

শনিবার, ২০ জুন ২০২৬

নানিয়ারচরে সেনা জোনের উদ্যোগে পরিবেশ সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলায় সেনা জোনের উদ্যোগে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণ, বর্জ্য ব্যবস্থাপনা এবং অর্গানিক কম্পোস্ট সার প্রস্তুতকরণ বিষয়ে জনসচেতনতামূলক একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) সকাল ১০টা ৩০ মিনিটে শুরু হওয়া এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোঃ মশিউর রহমান (পিএসসি)। সভায় আরও উপস্থিত ছিলেন জোনের উপ-অধিনায়ক, অ্যাডজুটেন্ট, কৃষি ও বন বিভাগের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় চেয়ারম্যান, নানিয়ারচর থানা প্রতিনিধি, বাজার কমিটির সভাপতি, সাংবাদিক, গ্রাম পুলিশ, আনসার-ভিডিপি সদস্যসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।

সভায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের গুরুত্ব, প্লাস্টিকসহ বর্জ্য ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা এবং জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়। প্রধান অতিথি পরিবেশ রক্ষায় সরকারি-বেসরকারি সংস্থা, প্রশাসন এবং সাধারণ মানুষের সমন্বিত উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

এছাড়া গৃহস্থালি ও কৃষিজ বর্জ্য ব্যবহার করে অর্গানিক কম্পোস্ট সার উৎপাদনের পদ্ধতি, এর পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতা এবং কৃষিতে জৈব সারের ব্যবহার বৃদ্ধির বিষয়েও বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের পরিবেশবান্ধব কৃষি চর্চায় উৎসাহিত করা হয়।

সভায় উপস্থিত বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা পরিবেশ সংরক্ষণ, বর্জ্য ব্যবস্থাপনা ও জৈব সার উৎপাদনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর মতামত দেন। একইসঙ্গে নানিয়ারচর উপজেলাকে পরিচ্ছন্ন ও সবুজ এলাকা হিসেবে গড়ে তোলার বিভিন্ন কর্মপরিকল্পনা নিয়েও আলোচনা হয়।

আয়োজকরা জানান, নানিয়ারচর সেনা জোন ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশ উন্নয়নমূলক কার্যক্রম অব্যাহত রাখবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত