ঝালকাঠির নলছিটি উপজেলা ছাত্রদলের নতুন কমিটিকে ঘিরে গুরুত্বপূর্ণ পদপ্রার্থী হিসেবে আলোচনায় রয়েছেন সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক সজল খলিফা।
দলীয় দুঃসময়ে রাজপথে সক্রিয় ভূমিকা, সাংগঠনিক দক্ষতা ও দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততার কারণে তাঁকে উপজেলা ছাত্রদলের শীর্ষ নেতৃত্বে দেখতে চান তৃণমূল নেতাকর্মীরা।
তৃণমূল কর্মীদের দাবি, সজল খলিফা ছাত্রদলের একজন পরীক্ষিত ও নিবেদিত কর্মী। দলের বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, মিছিল-মিটিং ও সাংগঠনিক কর্মসূচিতে তিনি নিয়মিত সক্রিয় ছিলেন। প্রতিকূল পরিস্থিতিতেও দলের আদর্শ ও কর্মসূচিতে তাঁর অংশগ্রহণ অব্যাহত ছিল বলে জানান তারা।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, দুঃসময়ে যারা মাঠে ছিলেন, তাদের মূল্যায়ন করা হলে সংগঠন আরও শক্তিশালী হবে। সজল খলিফার মতো তরুণ ও দক্ষ সংগঠক নেতৃত্বে এলে নলছিটি উপজেলা ছাত্রদলে নতুন গতি আসবে বলে তাদের প্রত্যাশা।
একাধিক তৃণমূল কর্মী জানান, “বিগত দিনের ত্যাগ ও রাজপথের সক্রিয়তা বিবেচনায় সজল খলিফাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হলে তরুণ সমাজ ও ছাত্ররাজনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।”
এ বিষয়ে সজল খলিফা বলেন, দল তাঁর অতীত ভূমিকা ও সাংগঠনিক কার্যক্রম বিবেচনা করে দায়িত্ব দিলে তিনি সাধারণ শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং নলছিটি উপজেলা ছাত্রদলকে আরও গতিশীল করতে নিষ্ঠার সঙ্গে কাজ করবেন।

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬