শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

ঠিকাদারের বিরুদ্ধে প্রতিবাদ

নলছিটিতে ৫ বছরেও শেষ হয়নি সড়কের কাজ, ঝাড়ু হাতে এলাকাবাসীর বিক্ষোভ

ছবি : চেকপোস্ট

ঝালকাঠির নলছিটি পৌরসভার শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা সড়কের নির্মাণকাজ দীর্ঘ পাঁচ বছরেও শেষ না হওয়ায় ঝাড়ু হাতে বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এ সড়কের বাকি কাজ সাত দিনের মধ্যে শুরু করে দ্রুত সম্পন্ন করার দাবিতে শুক্রবার (২৩ অক্টোবর) সকাল সাড়ে ৯টা থেকে প্রতিবাদ কর্মসূচি পালন করেন তাঁরা।

দীর্ঘদিন ধরে সড়কটির নির্মাণকাজ অসমাপ্ত পড়ে থাকায় এলাকাবাসীর চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ায় ক্ষোভ প্রকাশ করেন আন্দোলনকারীরা।

৬০০ মিটারের সড়কে নির্মাণ হয়েছে মাত্র ২০০ মিটার

স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে নলছিটি পৌরসভা শংকরপাশা পোলেরহাট থেকে দক্ষিণ গৌড়িপাশা পর্যন্ত ৬০০ মিটার সড়ক আরসিসি ঢালাইয়ে নির্মাণের জন্য দরপত্র আহ্বান করে। প্রকল্পটির ব্যয় ধরা হয়েছিল ৪৮ লাখ ৮৩ হাজার টাকা। কাজের দায়িত্ব পায় খান এন্টারপ্রাইজ।

অভিযোগ রয়েছে, ২০২১ সালে নির্মাণকাজ শুরু হলেও মাত্র ২০০ মিটার সড়ক নির্মাণের পর বাকি ৪০০ মিটারের কাজ অসমাপ্ত রেখে দেওয়া হয়। স্থানীয়দের দাবি, কাজ সম্পন্ন না করেই ঠিকাদারি প্রতিষ্ঠান ১৫ লাখ টাকা বিল উত্তোলন করেছে।

চুক্তিবদ্ধ প্রতিষ্ঠান খান এন্টারপ্রাইজ হলেও বাস্তবে কাজটি ঠিকাদার আকতার হোসেন করছিলেন বলে স্থানীয়রা জানান।

পুরোনো ইট তুলে নেওয়ায় বেড়েছে দুর্ভোগ

এলাকাবাসীর অভিযোগ, আগে সড়কটিতে পুরোনো ইটের সোলিং থাকায় কোনোভাবে চলাচল করা যেত। কিন্তু নির্মাণকাজের সময় সেই ইটও তুলে নেওয়া হয়। এরপর থেকে প্রায় পাঁচ বছর ধরে সড়কটি দুর্ভোগের কারণ হয়ে রয়েছে।

বর্তমানে যানবাহন চলাচল তো দূরের কথা, অনেক জায়গায় পায়ে হেঁটেও চলাচল করা কঠিন হয়ে পড়েছে। নারী, শিশু ও বয়স্কদের সবচেয়ে বেশি ভোগান্তি পোহাতে হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, কেউ অসুস্থ হলে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়াও কঠিন হয়ে পড়ে। এমনকি মৃত ব্যক্তির মরদেহ কাঁধে করে নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়েছে বলে বিক্ষোভে ক্ষোভ প্রকাশ করেন তাঁরা।

সাত দিনের আলটিমেটাম, কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

স্থানীয়দের দাবি, ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের পর পৌরসভার তৎকালীন প্রশাসক নজরুল ইসলাম নির্মাণকাজ শেষ করতে দুই দফা চিঠি দিয়েছিলেন। তবে তিনি দায়িত্ব ছাড়ার পর কাজের আর অগ্রগতি হয়নি বলে অভিযোগ করেন এলাকাবাসী।

বিক্ষোভ থেকে আগামী সাত দিনের মধ্যে সড়কের নির্মাণকাজ শুরু করে দ্রুত সম্পন্ন করার আলটিমেটাম দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে কাজ শুরু না হলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তাঁরা।

কর্মসূচিতে বক্তব্য দেন স্থানীয় বাসিন্দা খলিল হোসেন, সমাজকর্মী বালী তাইফুর রহমান তূর্য, জাহিদুল ইসলাম, মজিবুর রহমান ও মো. ইউনুসসহ অনেকে।

সড়কটির বাকি নির্মাণকাজ কবে শুরু হবে, তা নিয়ে এলাকাবাসীর মধ্যে অনিশ্চয়তা রয়েছে। তাঁদের দাবি, দ্রুত কাজ শেষ করে দীর্ঘদিনের জনদুর্ভোগের অবসান ঘটাতে হবে।

#সড়কনির্মাণ #নলছিটি #এলাকাবাসীরবিক্ষোভ

চেকপোস্ট

শনিবার, ১৪ নভেম্বর ২০২৬

নলছিটিতে ৫ বছরেও শেষ হয়নি সড়কের কাজ, ঝাড়ু হাতে এলাকাবাসীর বিক্ষোভ

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত