মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের অভিযান

নলছিটিতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নলছিটিতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার
ছবি: চেকপোস্ট

ঝালকাঠির নলছিটিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগর হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর হাওলাদার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামের মো. তোফাজ্জেল হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদন্ডা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সাগর হাওলাদারকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি জানান, নলছিটি উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

#মাদকবিরোধী_অভিযান #নলছিটি #ইয়াবা_গ্রেপ্তার

চেকপোস্ট

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬

নলছিটিতে ২০ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

ঝালকাঠির নলছিটিতে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. সাগর হাওলাদার (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৮ আগস্ট) রাত ১০টা ১৫ মিনিটের দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাগর হাওলাদার নলছিটি উপজেলার মাদারঘোনা গ্রামের মো. তোফাজ্জেল হাওলাদারের ছেলে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোদন্ডা গ্রামে অভিযান চালানো হয়। এ সময় সাগর হাওলাদারকে গ্রেপ্তারের পর তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

ওসি জানান, নলছিটি উপজেলাকে মাদকমুক্ত রাখতে মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত