ঝালকাঠির নলছিটি পৌর শহরে ক্যাশলেস লেনদেনকে আরও সহজ ও আধুনিক করতে পূবালী ব্যাংক পিএলসির কিউআর কোড সেবার উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ জুলাই) নলছিটি পূবালী ব্যাংক পিএলসি শাখায় আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ সেবার উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক পিএলসি নলছিটি শাখার ব্যবস্থাপক মো. রেজাউল করিম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক কমিশনার ও বিশিষ্ট ব্যবসায়ী মো. এনায়েত করিম মিশু এবং ব্যবসায়ী মো. শাহাদাত ফকির।
এ সময় আরও উপস্থিত ছিলেন পূবালী ব্যাংক পিএলসি নলছিটি শাখার ব্যবস্থাপক মো. মাসুম হোসেনসহ ব্যাংকের কর্মকর্তা, ব্যবসায়ী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
বক্তারা বলেন, কিউআর কোড সেবার মাধ্যমে গ্রাহকরা সহজেই মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল পেমেন্ট সুবিধা নিতে পারবেন। এতে নগদ অর্থ বহনের ঝুঁকি কমবে এবং লেনদেন হবে আরও দ্রুত, নিরাপদ ও স্বচ্ছ।
তারা আরও বলেন, স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে ক্যাশলেস অর্থনীতির ধারণা বিস্তারে পূবালী ব্যাংকের এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে অতিথিরা আনুষ্ঠানিকভাবে কিউআর কোড সেবা চালু করেন এবং সবাইকে আধুনিক এ ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার ব্যবহার করার আহ্বান জানান।

বুধবার, ২৯ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ জুলাই ২০২৬