মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন

লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সুনামগঞ্জে পূবালী ব্যাংকের উদ্যোগে ক্যাশলেস ব্যাংকিং র‍্যালি ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার ৫ মে সকাল ১১টায় ট্রাফিক পয়েন্টে পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। পরে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রিয়াঙ্গন মার্কেটে গিয়ে শেষ হয়।র‍্যালি শেষে সেখানে তিনদিনব্যাপী ক্যাশলেস ক্যাম্পেইনের উদ্বোধন করেন পূবালী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের প্রধান মো. রুহুল আমিন।এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি শামসুল হক, সহসভাপতি এনামুল হক, পরিচালক আমিনুল ইসলাম সেলিম, নুরে আলম, সদস্য সেলিম হায়দার, রেজাউল করিমসহ শহরের বিশিষ্ট ব্যবসায়ী ও বিভিন্ন ব্যাংকের কর্মকর্তারা।এছাড়া পূবালী ব্যাংক সুনামগঞ্জ শাখার ব্যবস্থাপক জয়নাল আহমেদসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন। ক্যাম্পেইনে গ্রাহকদের ক্যাশলেস ব্যাংকিং সম্পর্কে সচেতন করা এবং ডিজিটাল লেনদেনের গুরুত্ব তুলে ধরা হয়।

সুনামগঞ্জে পূবালী ব্যাংকের ক্যাশলেস ক্যাম্পেইন