ঝালকাঠির নলছিটিতে পুলিশের বিশেষ অভিযানে ১৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
সোমবার (২৭ জুলাই) বিকেল ৫টা ৫৫ মিনিটের দিকে উপজেলার সুবিদপুর ইউনিয়নের গোদন্ডা এলাকার মেসার্স শুকতারা ব্রিকস সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত যুবকের নাম মো. ফাহিম খান (২০)। তিনি উপজেলার পূর্ব গোদন্ডা গ্রামের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. ফরিদ খানের ছেলে।
পুলিশ জানায়, নলছিটি থানার এসআই (নিঃ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে ফাহিম খানকে তল্লাশি করা হয়। এ সময় তার হেফাজত থেকে ১৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হলে ঘটনাস্থল থেকেই তাকে আটক করা হয়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুজ্জামান সোহাগ জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে থানায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। আইনগত কার্যক্রম শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে।
তিনি আরও বলেন, মাদকের বিস্তার রোধে নলছিটি থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসা ও এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সোমবার, ২৭ জুলাই ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ জুলাই ২০২৬