মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বিএনপি নেতাকর্মীদের উচ্ছ্বাস

নবনিযুক্ত রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রী পরিষদ গঠনে আনন্দ মিছিল করলেন জামালপুর পৌর মেয়র প্রার্থী এম শুভ পাঠান

ছবি : চেকপোস্ট

নবনিযুক্ত রাষ্ট্রপতি, নতুন মন্ত্রিসভা গঠন এবং জামালপুরের এম. রাশেদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল করেছেন জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এম. শুভ পাঠান।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের দমকল এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়াসহ নবগঠিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এম. শুভ পাঠান।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য এবং জামালপুরের পূর্ণ মন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান।

সমাবেশে জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

#জামালপুর #শুভপাঠান #আনন্দমিছিল

চেকপোস্ট

মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬

নবনিযুক্ত রাষ্ট্রপতি ও নতুন মন্ত্রী পরিষদ গঠনে আনন্দ মিছিল করলেন জামালপুর পৌর মেয়র প্রার্থী এম শুভ পাঠান

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

নবনিযুক্ত রাষ্ট্রপতি, নতুন মন্ত্রিসভা গঠন এবং জামালপুরের এম. রাশেদুজ্জামান মিল্লাত পূর্ণ মন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় আনন্দ মিছিল করেছেন জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এম. শুভ পাঠান।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে জামালপুর শহরের দমকল এলাকা থেকে মিছিলটি বের হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবীর রিজভী ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পাওয়াসহ নবগঠিত মন্ত্রিসভায় নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রী অন্তর্ভুক্ত হওয়ায় এ আনন্দ মিছিলের আয়োজন করা হয়।

মিছিল শেষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন জিয়া সাইবার ফোর্স কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রদল ও যুবদল নেতা এবং জামালপুর পৌরসভার মেয়র প্রার্থী এম. শুভ পাঠান।

এ সময় তিনি বিএনপির চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান। পাশাপাশি নতুন রাষ্ট্রপতি, মন্ত্রিসভার সদস্য এবং জামালপুরের পূর্ণ মন্ত্রী এম. রাশেদুজ্জামান মিল্লাতকে অভিনন্দন জানান।

সমাবেশে জিয়া সাইবার ফোর্সের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত