বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশের সফল অভিযান

নওগাঁয় মাদকবিরোধী অভিযান, টাপেন্টাডলসহ দুইজন আটক

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৬৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ লাইলী খাতুন ও তার ভাই হাসানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইলী খাতুন ও হাসানের কাছে থাকা নিষিদ্ধ মাদকদ্রব্য ৬৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, আটক লাইলী খাতুন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

#ধামইরহাট #মাদকবিরোধীঅভিযান #নওগাঁ খবর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬

নওগাঁয় মাদকবিরোধী অভিযান, টাপেন্টাডলসহ দুইজন আটক

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাটে বিশেষ অভিযান চালিয়ে ৬৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ লাইলী খাতুন ও তার ভাই হাসানকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার সাহাপুর বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় লাইলী খাতুন ও হাসানের কাছে থাকা নিষিদ্ধ মাদকদ্রব্য ৬৮০ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

পরে ঘটনাস্থল থেকেই দুইজনকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়। পুলিশ জানায়, আটক লাইলী খাতুন এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত হিসেবে পরিচিত।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত