শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও সমৃদ্ধ ইউনিয়ন গড়ার প্রত্যয়

ধামইরহাটে ৩ নং আলমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত যুবদল নেতা মোঃ রায়হান হোসেন

ছবি : চেকপোস্ট

নওগাঁর ধামইরহাট উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

রায়হান হোসেনের ভাষ্য, এলাকার মানুষের পাশে থেকে সেবা, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। এ লক্ষ্য সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাইছেন এই যুবদল নেতা।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে রায়হান

মো. রায়হান হোসেন বর্তমানে ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ৩ নম্বর আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন রায়হান হোসেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন বলে তাঁর সমর্থকেরা জানান।

কেমন ইউনিয়ন গড়তে চান রায়হান?

চেয়ারম্যান পদে নিজের পরিকল্পনা তুলে ধরে মো. রায়হান হোসেন বলেন, “৩ নম্বর আলমপুর ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও সমৃদ্ধশালী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই।”

তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনছেন এবং তাঁদের প্রত্যাশা জানার চেষ্টা করছেন।

আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রায়হান হোসেনের এই প্রচারণা স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

#ধামইরহাট #আলমপুরইউনিয়ন #রায়হানহোসেন

চেকপোস্ট

শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

ধামইরহাটে ৩ নং আলমপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রচারণায় ব্যস্ত যুবদল নেতা মোঃ রায়হান হোসেন

প্রকাশের তারিখ : ১৪ অক্টোবর ২০২৬

featured Image

নওগাঁর ধামইরহাট উপজেলার ৩ নম্বর আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে প্রচারণা চালাচ্ছেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. রায়হান হোসেন। ইউনিয়নের বিভিন্ন গ্রাম ও ওয়ার্ডে গণসংযোগ, পথসভা এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করছেন তিনি।

রায়হান হোসেনের ভাষ্য, এলাকার মানুষের পাশে থেকে সেবা, উন্নয়ন ও ন্যায় প্রতিষ্ঠায় কাজ করতে চান তিনি। এ লক্ষ্য সামনে রেখে ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, সহযোগিতা ও সমর্থন চাইছেন এই যুবদল নেতা।

রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে রায়হান

মো. রায়হান হোসেন বর্তমানে ধামইরহাট উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জিয়া সাইবার ফোর্সের নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এবং ৩ নম্বর আলমপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, রাজনৈতিক কর্মকাণ্ডের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রমেও সক্রিয় রয়েছেন রায়হান হোসেন। এসব কর্মকাণ্ডের মধ্য দিয়ে তিনি স্থানীয় মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখছেন বলে তাঁর সমর্থকেরা জানান।

কেমন ইউনিয়ন গড়তে চান রায়হান?

চেয়ারম্যান পদে নিজের পরিকল্পনা তুলে ধরে মো. রায়হান হোসেন বলেন, “৩ নম্বর আলমপুর ইউনিয়নকে একটি পরিচ্ছন্ন, বৈষম্যহীন ও সমৃদ্ধশালী মডেল ইউনিয়ন হিসেবে গড়ে তোলাই আমার প্রধান লক্ষ্য। এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থেকে আজীবন সেবা করে যেতে চাই।”

তিনি আরও জানান, ইউনিয়নের উন্নয়ন ও জনসেবাকে গুরুত্ব দিয়ে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় চালিয়ে যাচ্ছেন। নির্বাচনী কার্যক্রমের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের কথা শুনছেন এবং তাঁদের প্রত্যাশা জানার চেষ্টা করছেন।

আলমপুর ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে রায়হান হোসেনের এই প্রচারণা স্থানীয় রাজনৈতিক কর্মকাণ্ডে নতুন আলোচনার বিষয় হয়ে উঠেছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত