বাগেরহাটের শরণখোলায় একটি ধানক্ষেত থেকে প্রায় ১৩ ফুট লম্বা একটি অজগর সাপ উদ্ধার করে সুন্দরবনে অবমুক্ত করেছে বন বিভাগ।
রোববার ১০ মে দুপুরে উপজেলার শরণখোলা গ্রামের ইলিয়াস মাতুব্বরের ধানক্ষেতে সাপটি দেখতে পান স্থানীয়রা। পরে তারা দ্রুত বন বিভাগকে বিষয়টি জানান।
খবর পেয়ে বন বিভাগের সদস্য ও ওয়াইল্ড লাইফ টিম ঘটনাস্থলে গিয়ে প্রায় ২৫ কেজি ওজনের অজগরটি উদ্ধার করে। পরে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে সাপটিকে সুন্দরবনের নিরাপদ এলাকায় অবমুক্ত করা হয়।
ওয়াইল্ড লাইফ টিমের ফ্যাসিলিটেটর আলম হাওলাদার জানান, স্থানীয়দের সহযোগিতায় দ্রুত সাপটি উদ্ধার করা সম্ভব হয়েছে।
পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা রেজাউল করিম চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন এলাকার মানুষের সচেতনতা বেড়েছে। তাদের সহায়তায় লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধার করে আবারও প্রাকৃতিক পরিবেশে ফিরিয়ে দেওয়া সম্ভব হচ্ছে।

সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬