শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

আরও

পাঁচ ক্যাটাগরিতে পুরস্কার

দোহায় ট্রেড মার্ক গ্রুপের সম্মাননা পেলেন ৭০ কার ও বাইক চালক

পুরস্কৃত গাড়ি চালক ও বাইকার এবং প্রতিষ্ঠানের উর্দ্ধতনো কর্মকর্তারা (ইনসেটে)। ছবি : সংগৃহীত

কাতারের রাজধানী দোহায় পাঁচটি ক্যাটাগরিতে ৭০ জন সেরা কার ড্রাইভার ও মোটরবাইক রাইডারকে সম্মাননা দিয়েছে ট্রেড মার্ক গ্রুপ। মঙ্গলবার (২০ অক্টোবর) দোহার মানসুরায় প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের গ্রীষ্মকালীন তিন মাসের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের পুরস্কৃত করা হয়।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ৩৫ জন কার ড্রাইভার এবং ৩৫ জন মোটরবাইক রাইডার রয়েছেন।

পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা

ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আব্দুল আলী।

২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে চালকদের কাজের দক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

বার্ষিক ওমরাহ প্যাকেজের উদ্বোধন

অনুষ্ঠানে ট্রেড মার্ক গ্রুপের বার্ষিক ওমরাহ সফর প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর মো. ইকবাল হোসেন, অ্যাডমিন ম্যানেজার মো. আবু হানিফ এবং রিক্রুটিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার।

এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কার ড্রাইভার, বাইক রাইডার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

#প্রবাসীবাংলাদেশি #কাতার #ট্রেডমার্কগ্রুপ

চেকপোস্ট

শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬

দোহায় ট্রেড মার্ক গ্রুপের সম্মাননা পেলেন ৭০ কার ও বাইক চালক

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৬

featured Image

কাতারের রাজধানী দোহায় পাঁচটি ক্যাটাগরিতে ৭০ জন সেরা কার ড্রাইভার ও মোটরবাইক রাইডারকে সম্মাননা দিয়েছে ট্রেড মার্ক গ্রুপ। মঙ্গলবার (২০ অক্টোবর) দোহার মানসুরায় প্রতিষ্ঠানটির নিজস্ব হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ২০২৬ সালের গ্রীষ্মকালীন তিন মাসের কর্মদক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্সের ভিত্তিতে তাঁদের পুরস্কৃত করা হয়।

সম্মাননাপ্রাপ্তদের মধ্যে ৩৫ জন কার ড্রাইভার এবং ৩৫ জন মোটরবাইক রাইডার রয়েছেন।

পাঁচ ক্যাটাগরিতে সম্মাননা

ট্রেড মার্ক গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান আব্দুল আলী।

২০২৬ সালের জুন, জুলাই ও আগস্ট এই তিন মাসে চালকদের কাজের দক্ষতা, পেশাদারিত্ব ও সার্বিক পারফরম্যান্স মূল্যায়ন করে পাঁচটি পৃথক ক্যাটাগরিতে পুরস্কার দেওয়া হয়।

বার্ষিক ওমরাহ প্যাকেজের উদ্বোধন

অনুষ্ঠানে ট্রেড মার্ক গ্রুপের বার্ষিক ওমরাহ সফর প্যাকেজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির ম্যানেজিং ডিরেক্টর মাহমুদুল হাসান।

এ সময় উপস্থিত ছিলেন ট্রেড মার্ক গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম, ফাইন্যান্স ডিরেক্টর মো. ইকবাল হোসেন, অ্যাডমিন ম্যানেজার মো. আবু হানিফ এবং রিক্রুটিং অ্যান্ড প্রজেক্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার ইয়াকুব খন্দকার।

এ ছাড়া প্রতিষ্ঠানের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, কার ড্রাইভার, বাইক রাইডার এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা অনুষ্ঠানে অংশ নেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত