শুক্রবার, ৩১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মানব পাচার ঠেকাতে কাতারের নতুন ‘রেফারেল সিস্টেম’ চালু

মানব পাচার প্রতিরোধে সমন্বিত কার্যক্রম জোরদার করতে নতুন ন্যাশনাল রেফারেল সিস্টেম ফর কমব্যাটিং হিউম্যান ট্র্যাফিকিং চালু করেছে কাতার।দেশটির শ্রম মন্ত্রণালয় জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটির মাধ্যমে এই ব্যবস্থা চালু করেছে। এর লক্ষ্য হলো মানব পাচারের শিকার ব্যক্তিদের সুরক্ষা নিশ্চিত করা, অপরাধীদের শনাক্ত ও বিচারের আওতায় আনা এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে কার্যকর সমন্বয় তৈরি করা।কাতার সরকার জানিয়েছে, মানব পাচারের সব ধরনের অপরাধ মোকাবিলা এবং ভুক্তভোগীদের মানবিক ও আইনি সহায়তা নিশ্চিত করার চলমান প্রচেষ্টার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।যেসব সংস্থা যুক্ত থাকবেনতুন এই ব্যবস্থার আওতায় সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে। এর মধ্যে রয়েছে—জাতীয় মানব পাচার প্রতিরোধ কমিটিশ্রম মন্ত্রণালয়স্বরাষ্ট্র মন্ত্রণালয়পাবলিক প্রসিকিউশনসুপ্রিম জুডিশিয়ারি কাউন্সিলপররাষ্ট্র ও বিচার মন্ত্রণালয়জনস্বাস্থ্য মন্ত্রণালয়জাতীয় মানবাধিকার কমিটিআমান সেন্টারবিভিন্ন দূতাবাস ও কূটনৈতিক মিশনএ ছাড়া স্থানীয় ও আন্তর্জাতিক সংস্থাগুলোকেও এই কার্যক্রমে যুক্ত করা হয়েছে।ভুক্তভোগীকেন্দ্রিক সুরক্ষা ব্যবস্থাকাতারের নতুন রেফারেল সিস্টেমে ভুক্তভোগীদের অধিকারকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এতে বৈষম্যহীনতা, ব্যক্তিগত মর্যাদা রক্ষা, তথ্যের গোপনীয়তা ও নিরাপত্তা নিশ্চিত করার বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।নতুন ব্যবস্থায় শোষণের কারণে সংঘটিত কোনো কর্মকাণ্ডের জন্য মানব পাচারের শিকার ব্যক্তিদের দায়ী করা হবে না।এ ছাড়া ভুক্তভোগীদের জন্য নির্দিষ্ট সুরক্ষা সময় রাখা হয়েছে, যাতে তারা কোনো চাপ বা জবরদস্তি ছাড়া নিজেদের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। তদন্ত বা বিচার প্রক্রিয়ায় সহযোগিতা করাকে সহায়তা পাওয়ার শর্ত হিসেবেও রাখা হয়নি।দ্রুত শনাক্তকরণ থেকে পুনর্বাসনএই ব্যবস্থার আওতায় মানব পাচারের অভিযোগ দ্রুত শনাক্ত করা, ঝুঁকি মূল্যায়ন, প্রয়োজনীয় সহায়তা প্রদান, তদন্ত ও বিচার কার্যক্রমে সহযোগিতা এবং ভুক্তভোগীদের পুনর্বাসনের জন্য সমন্বিত পদক্ষেপ নেওয়া হবে।কাতার সরকার বলছে, নতুন এই উদ্যোগ দেশটির মানবাধিকার ও বিচার ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে এবং মানব পাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানব পাচার ঠেকাতে কাতারের নতুন ‘রেফারেল সিস্টেম’ চালু