দেশের মানুষ যখন নানা সংকটের মধ্যে রয়েছে, তখন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রিপরিষদ সদস্য ও সংসদ সদস্যদের আর্থিক সুযোগ-সুবিধা বাড়ানোর কোনো উদ্যোগ নেওয়া হলে তার বিরোধিতা করার ঘোষণা দিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বুধবার (২৩ সেপ্টেম্বর) রাজধানীর মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে জামায়াতে ইসলামীর সঙ্গে বিট সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, সংসদ সদস্যরা জনগণের প্রয়োজনে দায়িত্ব পালন করতে গেছেন, বেতনের বিনিময়ে সংসদ সদস্য হতে যাননি। দেশের মানুষের আর্থিক অবস্থার সামগ্রিক পরিবর্তন হলে তখন সবার সঙ্গে অংশীদার হতে আপত্তি থাকবে না বলেও মন্তব্য করেন তিনি।
সংসদ সদস্যদের শাসকের পরিবর্তে সেবকের মানসিকতা নিয়ে দায়িত্ব পালনের আহ্বানও জানান শফিকুর রহমান।
সম্প্রতি জ্বালানি তেলের দাম প্রতি লিটারে ২০ টাকা বাড়ানোরও সমালোচনা করেন জামায়াত আমির। তাঁর বক্তব্য, এর প্রভাব শুধু পরিবহন খাতে নয়, পণ্য পরিবহন ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দামেও পড়বে।
দেশের শিল্পখাত, বিশেষ করে তৈরি পোশাক খাতের সংকট নিয়েও উদ্বেগ প্রকাশ করেন তিনি। উৎপাদন কমে গেলে শিল্পপ্রতিষ্ঠানে শ্রমিক ছাঁটাই হতে পারে এবং এতে তাদের পরিবারও অর্থনৈতিক ঝুঁকিতে পড়বে বলে মন্তব্য করেন।
সাংবাদিকদের বেতন-ভাতা ও পেশাগত সমস্যাগুলো নিজ নিজ সংগঠনের মাধ্যমে লিখিতভাবে তুলে ধরার আহ্বান জানান তিনি। এসব বিষয়ে সংসদের ভেতরে ও বাইরে কথা বলার আশ্বাসও দেন জামায়াত আমির।
মতবিনিময় সভায় জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম, সহকারী সেক্রেটারি জেনারেল এ টি এম মা’ছুম, মাওলানা আব্দুল হালিম, মাওলানা রফিকুল ইসলাম খান, ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদসহ দলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৬