মঙ্গলবার, ১২ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

দ্রুত ছড়াচ্ছে হাম, সতর্কতা জারি

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও ৯ জন শিশু মারা গেছে। এর মধ্যে ৩ জন হামে এবং ৬ জন হামের উপসর্গে মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার ১২ মে দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে ৭ হাজার ২৪ জন হামে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, সচেতনতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

#হাম #শিশুমৃত্যু #স্বাস্থ্যসতর্কতা

চেকপোস্ট

মঙ্গলবার, ১২ মে ২০২৬

দেশে হাম পরিস্থিতি ভয়াবহ, ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ মে ২০২৬

featured Image

দেশে হাম ও এর উপসর্গে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা আবারও বেড়েছে। গত ২৪ ঘণ্টায় সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আরও ৯ জন শিশু মারা গেছে। এর মধ্যে ৩ জন হামে এবং ৬ জন হামের উপসর্গে মৃত্যুবরণ করেছে।

মঙ্গলবার ১২ মে দুপুরে এ তথ্য জানিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর-এর হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম।

একই সময়ে নতুন করে ১ হাজার ১৯২ জনের শরীরে হাম ও এর উপসর্গ শনাক্ত করা হয়েছে বলে জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩৫৬ জনে।

এছাড়া ১৫ মার্চ থেকে এ পর্যন্ত নিশ্চিতভাবে ৭ হাজার ২৪ জন হামে আক্রান্ত হয়েছেন। সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫১ হাজার ৫৬৭ জনে।

স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ায় পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান, সচেতনতা এবং দ্রুত চিকিৎসা নিশ্চিত করা জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত