২৫.৯০ বিলিয়ন ডলার থেকে বেড়ে রিজার্ভ ৩৬.৩৫ বিলিয়ন ডলার হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী।
দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বেড়ে ৩৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, বর্তমানে দেশের রিজার্ভ ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদের প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের সাপ্তাহিক হিসাব অনুযায়ী, আগে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল ২৫ দশমিক ৯০ বিলিয়ন ডলার। তবে ২০২৬ সালের ১৯ অক্টোবরের হিসাব অনুযায়ী, তা বেড়ে ৩৬ দশমিক ৩৫ বিলিয়ন ডলারে পৌঁছেছে।
রেমিট্যান্স প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রবাসী আয় বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এ খাতের বিকাশে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উদ্যোগ নিয়েছিলেন। তাঁর সময়েই শ্রমিকদের বিদেশে পাঠানোর ব্যবস্থাও চালু হয় বলে উল্লেখ করেন তিনি।
প্রধানমন্ত্রী আরও বলেন, বৈধ পথে রেমিট্যান্স প্রবাহ বাড়াতে প্রবাসীদের পাঠানো অর্থের বিপরীতে সরকার নগদ প্রণোদনা দিচ্ছে। পাশাপাশি কম খরচে অর্থ পাঠানোর সুযোগ তৈরিতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে সরাসরি গ্রাহকের ফরেন কারেন্সি (এফসি) হিসাবেও রেমিট্যান্স পাঠানোর বিষয়ে বাংলাদেশ ব্যাংক সার্কুলার জারি করেছে। এর ফলে প্রবাসীদের বৈধ চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ আরও সহজ হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

মতামত