মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

কাঁদানে গ্যাস-লাঠিচার্জ পুলিশের

দিল্লি অচল: সংসদমুখী বিক্ষোভে রাস্তা-মেট্রো বন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন

দিল্লি আন্দোলনের পুলিশের টিয়ার গ্যাস নিক্ষেপ। ছবি: সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লিতে মেডিকেল ভর্তি পরীক্ষা NEET-এর প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগের প্রতিবাদে ‘সংসদ চলো’ কর্মসূচিকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সোমবার (২০ জুলাই) পার্লামেন্টের দিকে অগ্রসর হওয়া বিক্ষোভকারীরা ব্যারিকেড ভেঙে এগিয়ে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ করে।

নিরাপত্তার কারণে দিল্লির গুরুত্বপূর্ণ সড়কগুলোতে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। পার্লামেন্ট এলাকার আশপাশে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে এবং কয়েকটি মেট্রো স্টেশনও সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

ব্যারিকেড ভেঙে উচ্চ নিরাপত্তা এলাকায় প্রবেশ

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভকারীরা পার্লামেন্ট এলাকার দিকে যাওয়ার পথে একাধিক নিরাপত্তা ব্যারিকেড ভেঙে ফেলার চেষ্টা করেন। পরে তাদের একটি অংশ রেল ভবন, শাস্ত্রী ভবন ও কৃষি ভবনের কাছাকাছি এলাকায় পৌঁছে যায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও আধা সামরিক বাহিনী রায়সিনা রোড, জনপথ, অশোকা রোডসহ বিভিন্ন এলাকায় কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। সংঘর্ষে কয়েকজন বিক্ষোভকারী ও পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানা গেছে। ঘটনাস্থল থেকে কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে।

শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি

NEET পরীক্ষায় অনিয়মের দায়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ দাবি করেছে আন্দোলনকারীরা। সিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, সরকার জবাবদিহিতা না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

দলটির নেতারা জানান, শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে শিক্ষার্থীদের দাবি সংসদের সামনে তুলে ধরাই তাদের লক্ষ্য।

সরকারের বৈঠকেও কাটেনি অচলাবস্থা

উত্তেজনাপূর্ণ পরিস্থিতির মধ্যে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি আন্দোলন প্রত্যাহার করে আলোচনার মাধ্যমে সমাধানের আহ্বান জানান।

তবে আন্দোলনকারীরা জানিয়েছেন, শিক্ষামন্ত্রীর পদত্যাগ বা অপসারণসহ তাদের দাবির বিষয়ে স্পষ্ট সিদ্ধান্ত না আসা পর্যন্ত কর্মসূচি চলবে।

হাসপাতালে থেকেও আন্দোলনে সোনম ওয়াংচুক

এদিকে আন্দোলনরত শিক্ষার্থীদের প্রতি সমর্থন জানিয়ে পরিবেশকর্মী সোনম ওয়াংচুক অনশন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, শিক্ষার্থীদের সংসদ সদস্যদের সঙ্গে দেখা করার সুযোগ না দেওয়া পর্যন্ত অথবা এমপিরা তার সঙ্গে দেখা না করা পর্যন্ত অনশন অব্যাহত থাকবে।

পুলিশের পদক্ষেপের সমালোচনায় রাহুল গান্ধী

দিল্লিতে শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপের সমালোচনা করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি বলেন, শান্তিপূর্ণ আন্দোলনকারীদের ওপর কাঁদানে গ্যাস ও লাঠিচার্জ গণতান্ত্রিক পদ্ধতি নয়।

দিল্লির পরিস্থিতি ঘিরে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

Image

#সংসদচলো আন্দোলন #দিল্লিবিক্ষোভ #NEETকেলেঙ্কারি

চেকপোস্ট

মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬

দিল্লি অচল: সংসদমুখী বিক্ষোভে রাস্তা-মেট্রো বন্ধ, ইন্টারনেট বিচ্ছিন্ন

প্রকাশের তারিখ : ২০ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত