রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ

দিল্লিতে ভবন ধসে বহুজন আটকা, শিশুদের উদ্ধারে অভিযান

দিল্লিতে বহুতল ভবন ধসের পর উদ্ধারে এগিয়ে এসেছেন স্থানীয়রা। ছবি : এনডিটিভি

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে। এতে শিক্ষার্থী, নির্মাণশ্রমিকসহ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে এবং কয়েকটি মরদেহও উদ্ধারের খবর পাওয়া গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ভারী যন্ত্রপাতি ও বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী টাইমস অব ইন্ডিয়াকে জানান, ভবন সংস্কার ও বেসমেন্ট নির্মাণের কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে ধস নামে। তার দাবি, ধসের আগে ভবনের নিচের অংশে সংস্কারকাজ চলছিল।

প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ শোনা যাচ্ছে। সেখানে ২৫ থেকে ৩০ জন শিশু আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যা এখনো নিশ্চিত নয়।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি দুই থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ভবনটিতে বেসমেন্ট নির্মাণ ও সংস্কারকাজ চলছিল। নিচতলার কাঠামো দুর্বল হয়ে পড়ার কারণেই ভবনটি ধসে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছেন। এলাকাটি শিক্ষার্থী-অধ্যুষিত হওয়ায় আশপাশের পিজি ও হোস্টেলে থাকা শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

#দিল্লি #ভবনধস #উদ্ধারঅভিযান

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দিল্লিতে ভবন ধসে বহুজন আটকা, শিশুদের উদ্ধারে অভিযান

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৬

featured Image

ভারতের রাজধানী নয়াদিল্লির সত্য নিকেতন এলাকায় একটি বহুতল আবাসিক ভবন ধসে পড়েছে। এতে শিক্ষার্থী, নির্মাণশ্রমিকসহ বহু মানুষ ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। উদ্ধারকারী দল কয়েকজনকে জীবিত উদ্ধার করেছে এবং কয়েকটি মরদেহও উদ্ধারের খবর পাওয়া গেছে।

রোববার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ১টা ৩৩ মিনিটের দিকে ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিস, পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করে। ভারী যন্ত্রপাতি ও বিশেষায়িত সরঞ্জাম ব্যবহার করে ধ্বংসস্তূপ সরানোর কাজ চলছে।

স্থানীয় এক প্রত্যক্ষদর্শী টাইমস অব ইন্ডিয়াকে জানান, ভবন সংস্কার ও বেসমেন্ট নির্মাণের কাজ চলার সময় হঠাৎ বিকট শব্দে ধস নামে। তার দাবি, ধসের আগে ভবনের নিচের অংশে সংস্কারকাজ চলছিল।

প্রতিবেদন অনুযায়ী, ধ্বংসস্তূপের ভেতর থেকে শিশুদের ‘বাঁচাও বাঁচাও’ আর্তনাদ শোনা যাচ্ছে। সেখানে ২৫ থেকে ৩০ জন শিশু আটকা পড়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এই সংখ্যা এখনো নিশ্চিত নয়।

উদ্ধারকারী দল এখন পর্যন্ত কয়েকজনকে জীবিত উদ্ধারের পাশাপাশি দুই থেকে তিনটি মরদেহ উদ্ধার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ধ্বংসস্তূপের নিচে আরও মানুষ আটকা থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়, ভবনটিতে বেসমেন্ট নির্মাণ ও সংস্কারকাজ চলছিল। নিচতলার কাঠামো দুর্বল হয়ে পড়ার কারণেই ভবনটি ধসে পড়তে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ এখনো নিশ্চিত নয়।

আটকে পড়াদের উদ্ধারে ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবীরা যৌথভাবে কাজ করছেন। এলাকাটি শিক্ষার্থী-অধ্যুষিত হওয়ায় আশপাশের পিজি ও হোস্টেলে থাকা শিক্ষার্থীদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত