বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জনদুর্ভোগ সৃষ্টির দায়ে শাস্তি

দিরাই কালনী সেতুতে পাথর স্তূপ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ কালনী সেতুর ওপর অবৈধভাবে পাথর স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে কালনী সেতুর ওপর পাথর জমিয়ে রাখার অভিযোগে ব্যবসায়ী নানু মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা বা সেতুতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী।

তিনি আরও জানান, ভবিষ্যতে সেতু, রাস্তা বা জনসাধারণের ব্যবহারের স্থানে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টি করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Image

#ভ্রাম্যমাণ_আদালত #দিরাই_কালনী_সেতু #জনদুর্ভোগ_রোধ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

দিরাই কালনী সেতুতে পাথর স্তূপ, ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা

প্রকাশের তারিখ : ৩০ জুলাই ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই পৌরশহরের গুরুত্বপূর্ণ কালনী সেতুর ওপর অবৈধভাবে পাথর স্তূপ করে জনদুর্ভোগ সৃষ্টি করায় এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (৩০ জুলাই) দিরাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভের নেতৃত্বে পরিচালিত অভিযানে এ অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযান চলাকালে কালনী সেতুর ওপর পাথর জমিয়ে রাখার অভিযোগে ব্যবসায়ী নানু মিয়াকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করার দায়ে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট জিয়াউল হাসান সৌরভ বলেন, জনসাধারণের চলাচলের রাস্তা বা সেতুতে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড জনস্বার্থের পরিপন্থী।

তিনি আরও জানান, ভবিষ্যতে সেতু, রাস্তা বা জনসাধারণের ব্যবহারের স্থানে অবৈধভাবে মালামাল রেখে চলাচলে বাধা সৃষ্টি করলে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত