শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মাদক নিয়ন্ত্রণে পুলিশের জিরো টলারেন্স

দিরাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩০ ইয়াবাসহ সনি আটক

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই শাহ আলম ও এএসআই বিবাসের নেতৃত্বে পুলিশের একটি দল দিরাই বাজারে অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোহানুর রহমান সনি। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়।

আটক সোহানুর রহমান সনি দিরাই পৌর শহরের আয়লাবাজ গ্রামের আব্দুস শহীদের ছেলে।

মামলার প্রস্তুতি

দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

#সুনামগঞ্জ #ইয়াবা #দিরাই

চেকপোস্ট

শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান, ৩০ ইয়াবাসহ সনি আটক

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাই পৌর শহরের বাজার এলাকায় অভিযান চালিয়ে ৩০ পিস ইয়াবাসহ সোহানুর রহমান সনি (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই শাহ আলম ও এএসআই বিবাসের নেতৃত্বে পুলিশের একটি দল দিরাই বাজারে অভিযান চালায়।

পুলিশ জানায়, অভিযানের সময় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করছিলেন সোহানুর রহমান সনি। পরে তার দেহ তল্লাশি করে ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় তাকে আটক করে থানায় নেওয়া হয়।

আটক সোহানুর রহমান সনি দিরাই পৌর শহরের আয়লাবাজ গ্রামের আব্দুস শহীদের ছেলে।

মামলার প্রস্তুতি

দিরাই থানার ওসি মো. আমিনুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক যুবকের বিরুদ্ধে মাদক কারবারসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

ওসি আরও বলেন, পুলিশ সুপারের নির্দেশনা অনুযায়ী মাদক, জুয়াসহ সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জিরো টলারেন্স নীতিতে কাজ করছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত