শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

শহরের প্রধান সড়কে র‍্যালি

দিরাইয়ে মাদকবিরোধী র‍্যালি, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিটি দিরাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।

এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। র‍্যালির মাধ্যমে তরুণ সমাজের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

#দিরাই #মাদকমুক্ত_সমাজ #মাদকবিরোধী_র‍্যালি

চেকপোস্ট

শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬

দিরাইয়ে মাদকবিরোধী র‍্যালি, মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

প্রকাশের তারিখ : ১১ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি ও যুবসমাজকে মাদক থেকে দূরে রাখতে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) দুপুরে সচেতন যুবসমাজের উদ্যোগে আয়োজিত র‍্যালিতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, স্থানীয় যুবসমাজ, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন। র‍্যালিটি দিরাই শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়।

র‍্যালিতে নেতৃত্ব দেন দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সনজীব সরকার, দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুর রশিদ চৌধুরী।

এ সময় অংশগ্রহণকারীরা মাদকবিরোধী বিভিন্ন স্লোগান দেন এবং মাদকমুক্ত সমাজ গঠনের আহ্বান জানান। র‍্যালির মাধ্যমে তরুণ সমাজের মধ্যে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়া হয়।

আয়োজকরা বলেন, মাদক শুধু একজন ব্যক্তির জীবন ধ্বংস করে না, এর নেতিবাচক প্রভাব পরিবার ও সমাজের ওপরও পড়ে। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।

বক্তারা বলেন, মাদকের বিস্তার রোধে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক প্রতিরোধও গড়ে তুলতে হবে। তরুণদের খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও ইতিবাচক সামাজিক কার্যক্রমে সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

একটি সুস্থ, সুন্দর ও মাদকমুক্ত সমাজ গঠনে দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান বক্তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত