রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

উপজেলা কমিটি ঘোষণা

দিরাইয়ে ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি আশরাফ সেক্রেটারি মাহমুদুল

সভাপতি আশরাফ সেক্রেটারি মাহমুদুল। ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের দিরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এম. আশরাফ আলীকে সভাপতি এবং মাওলানা মাহমুদুল হাসানকে সেক্রেটারি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা শাখার মজলিসে শুরার দ্বিবার্ষিক অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা সভাপতি এম. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার আলহাজ্ব জিলাই মিয়া জিলানী ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ।

নতুন কমিটিতে যারা

নবগঠিত কমিটিতে আশরাফ আলী সভাপতি এবং মাওলানা মাহমুদুল হাসান সেক্রেটারি হয়েছেন।

এ ছাড়া হাকিম জালাল উদ্দীন ও মাওলানা তোফায়েল আহমেদ সহসভাপতি, মনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি, মাওলানা সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমরান হোসেন প্রচার সম্পাদক এবং মামুন হাসান দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মো. মারুফ হাসান অর্থ ও প্রকাশনা সম্পাদক, মাওলানা জাওয়াদুল করিম প্রশিক্ষণ সম্পাদক, হাফিজ ফারজুল হক দাওয়াহ ও জনকল্যাণ সম্পাদক, মাস্টার তোফায়েল আহমেদ ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক এবং মাওলানা আলী হাফিজ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হয়েছেন।

এ ছাড়া রফিকুল ইসলাম (মাস্টার), মাওলানা আমিন উদ্দীন ও নুর উদ্দীনকে উপদেষ্টা করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে জিলাই মিয়া জিলানী, আবুল কাসেম ও সাঈদ সর্দারকে।

সংগঠনকে গতিশীল করার প্রত্যয়

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দিরাই উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

#সুনামগঞ্জ #দিরাই #ইসলামীআন্দোলনবাংলাদেশ

চেকপোস্ট

রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দিরাইয়ে ইসলামী আন্দোলনের নতুন কমিটি, সভাপতি আশরাফ সেক্রেটারি মাহমুদুল

প্রকাশের তারিখ : ০৫ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের দিরাইয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭-২৮ সেশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে এম. আশরাফ আলীকে সভাপতি এবং মাওলানা মাহমুদুল হাসানকে সেক্রেটারি করা হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় উপজেলা মডেল মসজিদের কনফারেন্স রুমে উপজেলা শাখার মজলিসে শুরার দ্বিবার্ষিক অধিবেশনে নতুন কমিটি ঘোষণা করা হয়।

উপজেলা সভাপতি এম. আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত অধিবেশনে প্রধান অতিথি ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সুনামগঞ্জ জেলা শাখার সহসভাপতি আলহাজ্ব ক্বারী মুহিব্বুল হক আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা শাখার আলহাজ্ব জিলাই মিয়া জিলানী ও সেক্রেটারি মাওলানা সোহেল আহমদ।

নতুন কমিটিতে যারা

নবগঠিত কমিটিতে আশরাফ আলী সভাপতি এবং মাওলানা মাহমুদুল হাসান সেক্রেটারি হয়েছেন।

এ ছাড়া হাকিম জালাল উদ্দীন ও মাওলানা তোফায়েল আহমেদ সহসভাপতি, মনোয়ার হোসেন জয়েন্ট সেক্রেটারি, মাওলানা সাইফুল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মাওলানা ইমরান হোসেন প্রচার সম্পাদক এবং মামুন হাসান দপ্তর সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।

মো. মারুফ হাসান অর্থ ও প্রকাশনা সম্পাদক, মাওলানা জাওয়াদুল করিম প্রশিক্ষণ সম্পাদক, হাফিজ ফারজুল হক দাওয়াহ ও জনকল্যাণ সম্পাদক, মাস্টার তোফায়েল আহমেদ ছাত্রী ও মহিলা ইউনিট সম্পাদক এবং মাওলানা আলী হাফিজ নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক হয়েছেন।

এ ছাড়া রফিকুল ইসলাম (মাস্টার), মাওলানা আমিন উদ্দীন ও নুর উদ্দীনকে উপদেষ্টা করা হয়েছে। সদস্য হিসেবে রাখা হয়েছে জিলাই মিয়া জিলানী, আবুল কাসেম ও সাঈদ সর্দারকে।

সংগঠনকে গতিশীল করার প্রত্যয়

নবগঠিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছেন। পাশাপাশি দিরাই উপজেলা শাখার সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও সুসংগঠিত করার ওপর গুরুত্বারোপ করেন তারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত