বুধবার, ১২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিনোদন

বুকে ও হাঁটুতে আঘাত, চলছে চিকিৎসা

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনই পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকের দৃশ্য ধারণ করছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। শুটিং শেষে চিত্রগ্রাহক মেহেদী রনি স্কুটি চালিয়ে পাহাড় থেকে নিচে নামছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি পড়ে গেলে দুজনই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।

খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলায়ও কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুজনের এক্স-রে করা হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

দুর্ঘটনার কারণে থাইল্যান্ডে চলমান নাটকের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী দুই থেকে তিন দিন শুটিংয়ে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন খায়রুল বাসার।

ঈদের বিরতির পর কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাসার। এসব নাটক পরিচালনা করছেন মীর আরমান হোসেন। শুটিংয়ে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন।

#বিনোদন_সংবাদ #খায়রুল_বাসার #খায়রুল_বাসার #থাইল্যান্ডে_দুর্ঘটনা

চেকপোস্ট

বুধবার, ১২ আগস্ট ২০২৬

থাইল্যান্ডে স্কুটি দুর্ঘটনায় আহত অভিনেতা খায়রুল বাসার

প্রকাশের তারিখ : ১১ আগস্ট ২০২৬

featured Image

থাইল্যান্ডে নাটকের শুটিং করতে গিয়ে স্কুটি দুর্ঘটনায় আহত হয়েছেন অভিনেতা খায়রুল বাসার ও চিত্রগ্রাহক মেহেদী রনি।

মঙ্গলবার (১১ আগস্ট) বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৪টার পর থাইল্যান্ডের কোলান দ্বীপের একটি পাহাড় থেকে নামার সময় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে দুজনই পাতায়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

জানা গেছে, কোলান দ্বীপের একটি পাহাড়ে নাটকের দৃশ্য ধারণ করছিলেন খায়রুল বাসার ও তার শুটিং টিম। শুটিং শেষে চিত্রগ্রাহক মেহেদী রনি স্কুটি চালিয়ে পাহাড় থেকে নিচে নামছিলেন। এ সময় হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে স্কুটিটি পড়ে গেলে দুজনই সড়কে ছিটকে পড়েন।

দুর্ঘটনার পর শুটিং দলের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করেন এবং হাসপাতালে নিয়ে যান।

খায়রুল বাসারের বুকে ও হাঁটুতে আঘাত লেগেছে। হাঁটাচলায়ও কিছুটা সমস্যা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। অন্যদিকে মেহেদী রনি তুলনামূলক বেশি আহত হয়েছেন। তার শরীরের বিভিন্ন স্থানে ক্ষত হয়েছে।

চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী দুজনের এক্স-রে করা হবে। রিপোর্ট পাওয়ার পর পরবর্তী চিকিৎসার সিদ্ধান্ত নেওয়া হবে।

দুর্ঘটনার কারণে থাইল্যান্ডে চলমান নাটকের শুটিং আপাতত বন্ধ রাখা হয়েছে। শারীরিক অবস্থার কারণে আগামী দুই থেকে তিন দিন শুটিংয়ে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন খায়রুল বাসার।

ঈদের বিরতির পর কয়েকটি নাটকের শুটিং করতে থাইল্যান্ডে গিয়েছিলেন খায়রুল বাসার। এসব নাটক পরিচালনা করছেন মীর আরমান হোসেন। শুটিংয়ে তার সহশিল্পী হিসেবে রয়েছেন সাদনিমা বিনতে নোমানসহ আরও কয়েকজন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত