শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

বস্তা থেকে মদ উদ্ধার

তাহিরপুরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ১

তাহিরপুরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ১
ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ মো. নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল।

র‍্যাব জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে তাদের একটি আভিযানিক দল তাহিরপুর থানার লাউড়ের গড় বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকার বাদাঘাট বাজারগামী একটি কাঁচা রাস্তায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।

এর ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে নজরুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে সাদা-নীল রঙের একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক নজরুল ইসলাম তাহিরপুর উপজেলার মাহরাম গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

র‍্যাব-৯ জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

#সুনামগঞ্জ #মাদকবিরোধীঅভিযান #তাহিরপুর

চেকপোস্ট

শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

তাহিরপুরে ৪৫ বোতল বিদেশি মদসহ আটক ১

প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জের তাহিরপুরে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশি মদসহ মো. নজরুল ইসলাম (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাব-৯-এর সুনামগঞ্জ ক্যাম্পের (সিপিসি-৩) একটি দল।

র‍্যাব জানায়, বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১০টা ১০ মিনিটের দিকে তাদের একটি আভিযানিক দল তাহিরপুর থানার লাউড়ের গড় বাজার এলাকায় অবস্থান করছিল। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে উত্তর বড়দল ইউনিয়নের মানিগাঁও এলাকার বাদাঘাট বাজারগামী একটি কাঁচা রাস্তায় মাদক কেনাবেচার উদ্দেশ্যে কয়েকজন অবস্থান করছে বলে খবর পাওয়া যায়।

এর ভিত্তিতে রাত আনুমানিক ১০টা ৩৫ মিনিটে ওই এলাকায় অভিযান চালায় র‍্যাব। র‍্যাবের উপস্থিতি টের পেয়ে মাথায় প্লাস্টিকের বস্তা নিয়ে পালানোর চেষ্টা করলে নজরুল ইসলামকে আটক করা হয়।

র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে নজরুল তার হেফাজতে বিদেশি মদ থাকার কথা স্বীকার করেন। পরে তার দেখানো স্থান থেকে সাদা-নীল রঙের একটি প্লাস্টিকের বস্তায় রাখা ৪৫ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

আটক নজরুল ইসলাম তাহিরপুর উপজেলার মাহরাম গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি সীমান্তবর্তী এলাকা থেকে বিদেশি মদ সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন বলে জানিয়েছেন।

র‍্যাব-৯ জানায়, উদ্ধার করা মদ জব্দ করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের কার্যক্রম চলছে। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য তাকে ও জব্দ করা আলামত তাহিরপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

র‍্যাব আরও জানায়, মাদকের অপব্যবহার ও অবৈধ কেনাবেচা প্রতিরোধে গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত