সোমবার, ২৬ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

পুলিশ হেফাজতে কৃপেশ

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্যের অভিযোগ উঠেছে কৃপেশ রায় (৪০) নামের এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে উপজেলার উত্তর বাদাঘাট ইউনিয়নের রাজারগাঁও গ্রামসহ আশপাশের এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য কৃপেশ রায়কে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

কৃপেশ রায় রাজারগাঁও গ্রামের শ্রী ক্ষিতীন্দ্র চন্দ্র রায়ের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তিনি বাংলাদেশ পুলিশের সদস্য ছিলেন বলে এলাকায় পরিচিত। তবে তিনি বর্তমানে চাকরিতে আছেন কি না, সে বিষয়ে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও মুসল্লিদের অভিযোগ, গত রোববার (২৫ অক্টোবর) ‘Kripash Ray’ নামের একটি ফেসবুক আইডি থেকে মহানবী (সা.)-কে নিয়ে অবমাননাকর মন্তব্য করা হয়। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া দেখা দেয় এবং স্থানীয় মুসল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

তবে অভিযোগ অস্বীকার করেছেন কৃপেশ রায়। তাঁর দাবি, পারিবারিক জমিজমা নিয়ে বিরোধের জেরে তাঁর চাচাতো ভাই পন্টি রায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন। তাঁর ফেসবুক আইডি ব্যবহার করে অথবা ভুয়া পোস্টের মাধ্যমে এ ধরনের মন্তব্য করা হয়ে থাকতে পারে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে আইনি সুরক্ষা চেয়ে সোমবার (২৬ অক্টোবর) সকালে তাহিরপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও জানা গেছে।

তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমেদ জানান, কৃপেশ রায় তাঁকে ফাঁসানোর চেষ্টার অভিযোগ তুলে থানায় জিডি করেছেন। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ওসি আরও জানান, বিষয়টি সংবেদনশীল হওয়ায় এলাকায় যেন কোনো অপ্রীতিকর পরিস্থিতি বা বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সে জন্য রাজারগাঁও গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। অভিযোগের বিষয়ে তদন্ত চলছে।

এদিকে, সবাইকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন তাহিরপুর উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক জুনাব আলী। তিনি বলেন, অভিযোগের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর আস্থা রাখতে হবে। কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন।

তিনি আরও বলেন, এলাকায় বসবাসরত হিন্দু সম্প্রদায়ের মানুষের নিরাপত্তা ও ধর্মীয় উপাসনালয়ের সুরক্ষা নিশ্চিত করতে সবাইকে সহযোগিতা করতে হবে। কোনো মন্দির বা ব্যক্তির ওপর যেন হামলা না হয়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

জুনাব আলী আরও বলেন, এ ঘটনাকে কেন্দ্র করে কেউ যেন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে না পারে। এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবাইকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

স্থানীয়রা অভিযোগের সত্যতা যাচাই এবং প্রকৃত দায়ী ব্যক্তিকে শনাক্ত করতে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।

#সুনামগঞ্জ #তাহিরপুর #সাম্প্রদায়িকসম্প্রীতি

চেকপোস্ট

সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

তাহিরপুরে মহানবী (সা.)-কে নিয়ে কটূক্তির অভিযোগ

প্রকাশের তারিখ : ২৬ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত