সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

রাজনীতি

রাজপথে থাকার ঘোষণা বিএনপির

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরবের নেতৃত্বে তেজগাঁওয়ে বিক্ষোভ মিছিল। ছবি : সংগৃহীত

রাজধানীর তেজগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কথিত কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) তেজগাঁও থানা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সমাবেশে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী।

সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘদিন ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন করে আসছে। দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপি পরিবার, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

কর্মসূচিতে তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

#তারেকরহমান #বিএনপিরবিক্ষোভ #তেজগাঁওবিএনপি

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে তেজগাঁওয়ে বিএনপির বিক্ষোভ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

রাজধানীর তেজগাঁওয়ে বিএনপির চেয়ারপারসন তারেক রহমান ও দলের জ্যেষ্ঠ নেতাদের বিরুদ্ধে কথিত কটূক্তি ও অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২ আগস্ট) তেজগাঁও থানা বিএনপি পরিবারের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক আহ্বায়ক সাইফুল আলম নীরব। সমাবেশে সভাপতিত্ব করেন তেজগাঁও থানা বিএনপির সাবেক আহ্বায়ক মোহাম্মদ আলী।

সমাবেশে সাইফুল আলম নীরব বলেন, দীর্ঘদিন ধরে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জনগণের দাবি আদায়ে রাজপথে আন্দোলন করে আসছে। দলের সিনিয়র নেতাদের বিরুদ্ধে অপপ্রচার চালানো হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, বিএনপি পরিবার, দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র জনগণকে সঙ্গে নিয়ে মোকাবিলা করা হবে।

কর্মসূচিতে তেজগাঁও, হাতিরঝিল, শেরেবাংলা নগর ও তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় উপস্থিত ছিলেন হাতিরঝিল থানা বিএনপির সাবেক আহ্বায়ক নাজমুল হক মাসুম, যুবদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক ভিপি আবু সুফিয়ান দুলাল, তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক হুমায়ূন কবির আহমেদসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত