মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

জেলা প্রশাসনের আয়োজনে র‍্যালি

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান, গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জে বিশ্ব তামাকমুক্ত দিবস-২০২৬ উপলক্ষে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নানা কর্মসূচি পালন করা হয়েছে। জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে র‍্যালি, আলোচনা সভা ও সচেতনতামূলক কার্যক্রম অনুষ্ঠিত হয়।

সোমবার (১৫ জুন) সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। স্বাস্থ্যসেবা বিভাগের জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় আয়োজিত র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। এতে সরকারি কর্মকর্তা, স্বাস্থ্যকর্মী, শিক্ষক-শিক্ষার্থী, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. আরিফ-উজ-জামান। তিনি বলেন, তরুণ প্রজন্মকে তামাক ও নিকোটিনের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, প্রশাসন ও সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। একই সঙ্গে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রম আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বক্তারা বলেন, তামাক ও নিকোটিনজনিত আসক্তি জনস্বাস্থ্য, অর্থনীতি ও টেকসই উন্নয়নের জন্য বড় হুমকি। এ সমস্যা মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধি, তরুণদের মধ্যে প্রতিরোধমূলক শিক্ষা সম্প্রসারণ এবং বিদ্যমান আইন কঠোরভাবে বাস্তবায়নের প্রয়োজন রয়েছে।

অনুষ্ঠানে জেলা পরিষদের চেয়ারম্যান রকিবুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার কাজী হুমায়ুন রশিদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রেজাওয়ান কবির, সহকারী কমিশনার এ কে এম ফয়জুল বারী, সিভিল সার্জন ডা. আবু সাঈদ মোহাম্মদ ফারুক, ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেষ বিশ্বাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

কর্মসূচি শেষে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে একটি প্রস্তুতিমূলক সভাও অনুষ্ঠিত হয়। সভায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জীবন, সাহিত্য ও সাংস্কৃতিক অবদান স্মরণে বিভিন্ন কর্মসূচি গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।

অংশগ্রহণকারীরা তামাক ও নিকোটিনমুক্ত সমাজ গঠনে সক্রিয় ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন। তাদের মতে, সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক সচেতনতা ও জনগণের সম্পৃক্ততাই একটি তামাকমুক্ত বাংলাদেশ গঠনের প্রধান ভিত্তি।

#গোপালগঞ্জ_সংবাদ #বিশ্ব_তামাকমুক্ত_দিবস #তামাকমুক্ত_বাংলাদেশ

চেকপোস্ট

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬

তামাকমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান, গোপালগঞ্জে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত