শহরের মির্জাপুর এলাকায় প্রকাশ্য দিবালোকে তরুণীর গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট দুপুর ১টা ৫১ মিনিটের দিকে কোতোয়ালি থানার মির্জাপুর বিআরটিসি বাস ডিপোর পাশে অর্পণা ছাত্রীনিবাসের সামনে বেলী রানী (২২) নামে এক তরুণীর পথরোধ করে মোটরসাইকেলে থাকা ছিনতাইকারীরা। পরে তার গলা থেকে একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে ভুক্তভোগী কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ করেন।
ঘটনাটি গুরুত্বের সঙ্গে নিয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আনোয়ার হোসেনের তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশ পরিদর্শক (ওসি) মুহাম্মদ আলমগীর পিপিএমের নেতৃত্বে বিশেষ দল ছায়াতদন্ত শুরু করে।
তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্তের পর ৭ সেপ্টেম্বর রাত ১০টার দিকে চিরিরবন্দর থানার কাঁউগা এলাকায় অভিযান চালিয়ে ছিনতাইয়ের মূলহোতা আজমীর আহমেদ সোহেল ওরফে ‘পিচ্চি সোহেল’ (৩০)কে গ্রেপ্তার করা হয়।
পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টার দিকে বিরামপুর থানা এলাকায় অভিযান চালিয়ে সহযোগী মো. রকিবুল ইসলাম রকিব (৩৩)কে গ্রেপ্তার করা হয়। তার কাছ থেকে ছিনতাইকৃত স্বর্ণ দিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় জড়িত অপর আসামি মো. মুন্না (৪০)কে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
দিনাজপুর জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম। এ সময় কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মনিরুজ্জামান ও ডিবি পুলিশের ওসি মুহাম্মদ আলমগীর উপস্থিত ছিলেন।
প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় দ্রুত অভিযান চালিয়ে দুইজনকে গ্রেপ্তার ও ছিনতাইকৃত স্বর্ণ উদ্ধারের ঘটনায় জেলা পুলিশের ভূমিকার প্রশংসা করেছেন স্থানীয় সচেতন নাগরিকরা।

মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ সেপ্টেম্বর ২০২৬