মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

প্রবাসের খবর

আকাশছোঁয়া বিমান ভাড়া

ঢাকা-আমিরাত টিকিটে আগুন, ৩০ হাজার থেকে ১.২০ লাখ

ছবি : সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাত থেকে ছুটিতে দেশে এসে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন অনেক বাংলাদেশি প্রবাসী। নির্ধারিত ছুটির মেয়াদ শেষ হওয়ার আগেই কোনো স্পষ্ট কারণ ছাড়াই অনেকের ভিসা ‘অটো ক্যানসেল’ হয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে।

এদিকে এই সংকটকে ঘিরে ঢাকা থেকে আমিরাতগামী বিমানের টিকিটের দাম কয়েকগুণ বেড়ে গেছে। স্বাভাবিক সময়ে ৩০ থেকে ৩৫ হাজার টাকার টিকিট এখন বিক্রি হচ্ছে প্রায় ১ লাখ ২০ হাজার টাকায়।

অনলাইন টিকিট বুকিং প্ল্যাটফর্মের তথ্য অনুযায়ী, ঢাকা থেকে আমিরাতগামী বিভিন্ন ফ্লাইটের টিকিটের দাম বর্তমানে ১ লাখ ১৬ হাজার টাকার বেশি দেখা যাচ্ছে। অথচ স্বাভাবিক সময়ে একই রুটের টিকিট তুলনামূলক অনেক কম দামে পাওয়া যেত।

প্রবাসীরা জানান, কঠোর পরিশ্রম করে দেশে রেমিট্যান্স পাঠানো এসব কর্মী এখন দেশে এসে ভিসা জটিলতা ও টিকিট সংকটে আটকা পড়েছেন। নির্ধারিত সময়ের মধ্যে কর্মস্থলে ফিরতে না পারলে চাকরি হারানোর আশঙ্কা তৈরি হয়েছে।

অনেকের অভিযোগ, কোনো আগাম নোটিশ বা কারণ ছাড়াই তাদের ভিসা বাতিল হয়ে যাচ্ছে। ফলে তারা বুঝতে পারছেন না কীভাবে সমস্যার সমাধান করবেন।

আমিরাতের শ্রমবাজারে নতুন ভিসা, ভিসা পরিবর্তন ও নবায়ন নিয়েও নানা জটিলতা রয়েছে বলে জানিয়েছেন প্রবাসীরা। এর সঙ্গে যোগ হয়েছে বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি।

আমিরাত প্রবাসী আবদুল আলিম মাসুদ জানান, ছুটিতে দেশে আসার পর ভিসার অবস্থা স্বাভাবিক ছিল। রিটার্ন টিকিট কাটার পর হঠাৎ করেই তার ভিসা বাতিল হয়ে যায়। একই ধরনের সমস্যায় আরও অনেক প্রবাসী পড়েছেন বলে জানান তিনি।

আরেক প্রবাসী জানান, দেশে আসার পর ভিসার মেয়াদ ঠিক থাকলেও হঠাৎ করে জানতে পারেন তার ভিসা বাতিল হয়েছে। তবে কী কারণে এমন হয়েছে, তা তিনি জানেন না।

প্রবাসীদের দাবি, কূটনৈতিক উদ্যোগের মাধ্যমে ভিসা বাতিলের কারণ দ্রুত খুঁজে বের করে সমাধান করতে হবে। পাশাপাশি বিমান টিকিটের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি ও সিন্ডিকেটের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

#আমিরাত_প্রবাসী #ভিসা_সংকট #বিমান_ভাড়া

চেকপোস্ট

মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬

ঢাকা-আমিরাত টিকিটে আগুন, ৩০ হাজার থেকে ১.২০ লাখ

প্রকাশের তারিখ : ২৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত