রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

খেলা

স্কুল ফুটবলের ফাইনালে

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানেজিয়া

ক্লদিও ক্যানেজিয়া। পুরোনো ছবি

আর্জেন্টিনার বিশ্বকাপ ইতিহাসের অন্যতম পরিচিত মুখ ক্লদিও ক্যানেজিয়া আসছেন ঢাকায়। আগামী সোমবার ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগের ২০২৬ আসরের গ্র্যান্ড ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দিয়েগো ম্যারাডোনার সাবেক এই সতীর্থ।

স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসির যৌথ উদ্যোগে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ইন্টারন্যাশনাল টিউটোরিয়াল (বিআইটি) ও নৌবাহিনী কলেজ, ঢাকা। ফর্টিস ডাউনটাউন রিসোর্ট অ্যান্ড গ্রাউন্ডসে বিকেল ৩টা ১৫ মিনিটে শুরু হবে শিরোপা নির্ধারণী ম্যাচ।

৩৬টি স্কুলের অংশগ্রহণে আয়োজিত এবারের প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানের মূল আকর্ষণ থাকছেন ক্যানেজিয়া। আর্জেন্টিনার হয়ে তিনটি বিশ্বকাপে খেলা সাবেক এই ফরোয়ার্ড ১৯৯০ বিশ্বকাপে দলকে ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

১৯৯০ বিশ্বকাপের শেষ ষোলোয় চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিলের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার দুর্দান্ত পাস থেকে ক্যানেজিয়ার গোলেই জয় পেয়েছিল আর্জেন্টিনা। এরপর সেমিফাইনালে স্বাগতিক ইতালির বিপক্ষেও গোল করেন তিনি। তবে হলুদ কার্ডের কারণে পশ্চিম জার্মানির বিপক্ষে ফাইনালে খেলতে পারেননি এই তারকা।

আর্জেন্টিনার হয়ে ৫০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা ক্যানেজিয়া দীর্ঘ সময় খেলেছেন গ্যাব্রিয়েল বাতিস্তুতার সঙ্গেও। বাংলাদেশের তরুণ ফুটবলারদের উৎসাহিত করতেই তার এই সফর বলে জানিয়েছেন আয়োজকেরা।

ঢাকায় অবস্থানকালে ফর্টিস এফসির বিভিন্ন সুযোগ-সুবিধা ঘুরে দেখবেন ক্যানেজিয়া। পাশাপাশি দেশের বয়সভিত্তিক ও তৃণমূল ফুটবলের উন্নয়ন নিয়েও আয়োজকদের সঙ্গে আলোচনা করবেন তিনি।

আয়োজকরা জানিয়েছেন, ভবিষ্যতে বাংলাদেশের তৃণমূল ফুটবল উন্নয়নে ক্যানেজিয়ার সঙ্গে যৌথভাবে কাজ করার সম্ভাবনাও রয়েছে।

সোমবার বিকেল ৩টা থেকে শুরু হবে সমাপনী আয়োজন। ফাইনাল শেষে বিকেল ৪টায় হবে ট্রফি বিতরণ ও সমাপনী অনুষ্ঠান। পরে বিকেল সাড়ে ৫টায় আয়োজকদের সঙ্গে সংবাদ সম্মেলনে অংশ নেবেন ক্যানেজিয়া।

স্কুল পর্যায়ের ফুটবলারদের প্রতিযোগিতামূলক পরিবেশে খেলার সুযোগ এবং নতুন প্রতিভা তুলে আনার লক্ষ্যেই ঢাকা ইন্টারস্কুল চ্যাম্পিয়নস লিগ আয়োজন করছে স্পোর্টাম্যাজিকা ও ফর্টিস এফসি। আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী প্রজন্মের অন্যতম পরিচিত মুখ ক্যানেজিয়ার উপস্থিতি এবারের আসরে যোগ করবে নতুন মাত্রা।

#বাংলাদেশফুটবল #ক্লদিওক্যানেজিয়া #আর্জেন্টিনাফুটবল

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ম্যারাডোনার সতীর্থ ক্যানেজিয়া

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত