শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, চীনের সঙ্গে বড় পরিকল্পনা বাংলাদেশের

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের সঙ্গে বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। ছবি : সংগৃহীত

বাংলাদেশের অবকাঠামো উন্নয়ন, বন্দর ব্যবস্থাপনা, বর্জ্য ব্যবস্থাপনা ও নবায়নযোগ্য জ্বালানি খাতে চীনের সহযোগিতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সচিবালয়ে স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে এক বৈঠকে দুই দেশের সহযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বৈঠকে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকে ঢাকার বর্জ্য ব্যবস্থাপনা, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও আবাসন উন্নয়ন, শিক্ষাক্রমে ম্যান্ডারিন ভাষা অন্তর্ভুক্তি, দাশেরকান্দি স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) কার্যকর করতে পাইপলাইন নেটওয়ার্ক সম্প্রসারণ এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিষয়ে আলোচনা করা হয়।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম জানান, রাজধানীর কড়াইল, গুলশান ও মহাখালী বস্তির উন্নয়নে আধুনিক আবাসন ব্যবস্থা গড়ে তুলতে চীনের কাছে প্রায় ১০ হাজার কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব দেওয়া হয়েছে। এ প্রস্তাব বাস্তবায়নে চীন প্রাথমিকভাবে ইতিবাচক মনোভাব দেখিয়েছে।

বৈঠকে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকার মন্ত্রীকে অভিনন্দন জানান। তিনি বলেন, অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করার পাশাপাশি বাংলাদেশ ও চীনের মধ্যে জনগণের সঙ্গে জনগণের যোগাযোগ বা ‘পিপল-টু-পিপল কানেক্টিভিটি’ বাড়াতে চীন আগ্রহী।

স্থানীয় সরকারমন্ত্রী বলেন, চীন বাংলাদেশের অন্যতম বড় উন্নয়ন অংশীদার। পানি সরবরাহ, বর্জ্য ব্যবস্থাপনা, নগর উন্নয়ন ও নবায়নযোগ্য জ্বালানির মতো খাতে চীনের প্রযুক্তি, অভিজ্ঞতা ও বিনিয়োগ বাংলাদেশের উন্নয়নকে আরও গতিশীল করতে পারে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, বর্জ্য ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে চীনের সহযোগিতা বাংলাদেশের জন্য বড় সম্ভাবনা তৈরি করেছে। আগামী সেপ্টেম্বরে তার চীন সফরে এ বিষয়ে চুক্তি স্বাক্ষরের উদ্যোগ নেওয়া হয়েছে।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. মনিরুজ্জামানসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#বাংলাদেশচীনসম্পর্ক #উন্নয়নসহযোগিতা #বর্জ্যথেকেবিদ্যুৎ

চেকপোস্ট

শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬

ঢাকার বর্জ্য থেকে বিদ্যুৎ, চীনের সঙ্গে বড় পরিকল্পনা বাংলাদেশের

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত