রাজধানীর মিরপুরে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সেমিনার ও শিশুদের পরিবারের মধ্যে মশারি বিতরণ করেছে জুনিয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) ঢাকা স্পার্কস।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) ড. আজমল হাসপাতাল অডিটোরিয়ামে ‘ফাইট দ্য বাইট, প্রটেক্ট এভরি চাইল্ড’ শীর্ষক এ সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন চিকিৎসা প্রযুক্তি প্রতিষ্ঠান অফরনের প্রধান নির্বাহী কর্মকর্তা ডা. হাজ্জাজ বিন মুজিব।
সচেতনতা তৈরির পাশাপাশি শিশুদের সরাসরি সুরক্ষার উদ্যোগ হিসেবে এমআর ট্রেডার্সের সৌজন্যে অনুষ্ঠানে উপস্থিত শিশুদের পরিবারগুলোর মধ্যে মশারি বিতরণ করা হয়।
জেসিআই ঢাকা স্পার্কসের ২০২৬ সালের লোকাল প্রেসিডেন্ট সিনেটর রায়হান আহমেদ দীপ বলেন, দায়িত্বশীল যুব সংগঠন হিসেবে সমাজের বিভিন্ন স্বাস্থ্যঝুঁকিতে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো তাদের নৈতিক দায়িত্ব। সঠিক সচেতনতা ও যথাসময়ে কার্যকর পদক্ষেপের মাধ্যমে শিশুদের ডেঙ্গুর ঝুঁকি থেকে সুরক্ষিত রাখা সম্ভব বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানের প্রজেক্ট চেয়ারম্যান ছিলেন মোস্তাফিজুর রহমান শুভ এবং কো-চেয়ারম্যান ছিলেন মৌমিতা সিদ্দিকা। অনুষ্ঠান পরিচালনা ও সঞ্চালনাও করেন মৌমিতা সিদ্দিকা।
আয়োজক কমিটি জানায়, প্রকল্প বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও ভেন্যু দেওয়ায় ড. আজমল হাসপাতালের পরিচালক মীর সাদমান আলী এবং প্রযুক্তি প্রতিষ্ঠান অফরনের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানানো হয়েছে।

শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ সেপ্টেম্বর ২০২৬