মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

চলতি বছর মৃত্যু ৩১৬

ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

হাসপাতালে চিকিৎসাধীন ডেঙ্গু রোগী। ছবি : চেকপোস্ট

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন দুজন। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১৪২ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর এই পরিস্থিতিতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

#স্বাস্থ্য_সংবাদ #ডেঙ্গু #ডেঙ্গুতে_মৃত্যু

চেকপোস্ট

মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

ডেঙ্গুতে এক দিনে ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

প্রকাশের তারিখ : ১৩ অক্টোবর ২০২৬

featured Image

দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ৯৫৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১৬ জনে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে তিনজনের মৃত্যু হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনে মারা গেছেন দুজন। এ ছাড়া খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) দুজন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজন এবং ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) সবচেয়ে বেশি ৪৬৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। অন্যান্য এলাকার মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১৮ জন, খুলনা বিভাগে ২৩০ জন, বরিশাল বিভাগে ১৯৬ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ১৯১ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ১৮৯ জন, রাজশাহী বিভাগে ১৮৪ জন, ময়মনসিংহ বিভাগে ৯৭ জন, রংপুর বিভাগে ৭১ জন এবং সিলেট বিভাগে ১৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন অনুযায়ী, ১ জানুয়ারি থেকে ১৩ অক্টোবর পর্যন্ত দেশে ডেঙ্গুতে মোট ৩১৬ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ ঢাকা বিভাগে মারা গেছেন ১৪২ জন।

এ ছাড়া খুলনা বিভাগে ৬৫ জন, চট্টগ্রাম বিভাগে ২৮ জন, বরিশাল বিভাগে ২৬ জন, ময়মনসিংহ বিভাগে ২৪ জন, রাজশাহী বিভাগে ২২ জন, রংপুর বিভাগে ছয়জন এবং সিলেট বিভাগে তিনজনের মৃত্যু হয়েছে।

ডেঙ্গুর সংক্রমণ ও মৃত্যুর এই পরিস্থিতিতে মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি পরিষ্কার রাখা এবং জ্বরসহ ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত