ব্যক্তিগত জীবনের কঠিন অভিজ্ঞতার উদাহরণ টেনে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়দের আবেগ ও দায়বদ্ধতা নিয়ে কঠোর বার্তা দিয়েছিলেন সাবেক কোচ পেপ গার্দিওলা।
সিটির শেষ দুই মৌসুম নিয়ে নির্মিত নতুন তথ্যচিত্র ‘আ বিউটিফুল অবসেশন’-এ ড্রেসিংরুমের সেই অপ্রকাশিত মুহূর্ত সামনে এসেছে।
২০২৪ সালের ডিসেম্বরে চ্যাম্পিয়নস লিগে জুভেন্টাসের কাছে ২-০ গোলে হারের পর খেলোয়াড়দের উদ্দেশে বক্তব্য দেন গার্দিওলা। সেটি ছিল সিটির ১০ ম্যাচের মধ্যে সপ্তম হার। ওই সময় দলটি মাত্র একটি জয় পেয়েছিল।
দলের নিষ্প্রভ পারফরম্যান্সে হতাশ গার্দিওলা নিজের বিবাহবিচ্ছেদের প্রসঙ্গ টেনে বলেন, ব্যক্তিগত জীবনেও এমন পরিস্থিতি আসে, যখন ভালোবাসা থাকলেও আবেগ হারিয়ে যায়।
তিনি খেলোয়াড়দের বলেন, আমার বিবাহবিচ্ছেদ হয়েছে। আমি এখনো তাকে ভীষণ ভালোবাসি। কিন্তু আমাদের সম্পর্কের আবেগ হারিয়ে গিয়েছিল।
সাবেক স্ত্রী ক্রিস্টিনা সেরার সঙ্গে সম্পর্কের প্রসঙ্গ তুলে গার্দিওলা খেলোয়াড়দের প্রশ্ন করেন, তারা শুধু পারিশ্রমিকের জন্য খেলছেন, নাকি ভেতরের তাড়না ও ভালোবাসা থেকে মাঠে নামছেন।
তিনি বলেন, জীবনে যা-ই করো, আবেগ নিয়ে করো। আমি শুধু ভালো খেলোয়াড় চাই না, আবেগ নিয়ে খেলা ফুটবলার চাই।
গার্দিওলা ও ক্রিস্টিনা সেরার দীর্ঘদিনের সম্পর্ক ২০২৪ সালে শেষ হয়। তবে বিষয়টি নিয়ে এতদিন প্রকাশ্যে বিস্তারিত কিছু বলেননি এই স্প্যানিশ কোচ।
ম্যানচেস্টার সিটির হয়ে ১০ বছরের অধ্যায়ে গার্দিওলা ২০টি শিরোপা জিতেছেন। তবে সাফল্যের পাশাপাশি ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করার ইঙ্গিতও পাওয়া গেছে নতুন তথ্যচিত্রে।
গত মৌসুম শেষে সিটির দায়িত্ব ছাড়েন গার্দিওলা। কোচিংয়ে ফেরার বিষয়েও এখনো নিশ্চিত নন তিনি। নিজের ভবিষ্যৎ নিয়ে তার বক্তব্য, আবার ফিরতে কঠিন হতে পারে।
৫৫ বছর বয়সী এই কোচ আপাতত ফুটবল থেকে কিছুটা দূরে থেকে নিজেকে নতুন করে গুছিয়ে নিতে চান।
চার পর্বের ‘আ বিউটিফুল অবসেশন’ আগামী ১৯ আগস্ট প্রাইম ভিডিওতে মুক্তি পাচ্ছে। এতে সিটির ড্রেসিংরুম, পরিচালনা পর্ষদের আলোচনা এবং গার্দিওলার শেষ দুই মৌসুমের বিভিন্ন অজানা ঘটনা তুলে ধরা হয়েছে।

মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ আগস্ট ২০২৬