রোববার, ২৪ মে ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

জাতীয়

প্রতি কর্মী পেলেন ৫ হাজার টাকার ঈদ উপহার

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

ছবি : সংগৃহীত

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের চেক তুলে দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) গুলশান-২ নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই উপহার তুলে দেন। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির সময় অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনায় তারা নিরলসভাবে কাজ করে থাকেন।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা ভোর থেকেই কাজ শুরু করেন এবং অনেক সময় ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে নগর পরিষ্কার রাখেন। এজন্য সরকার নিয়মিতভাবে তাদের পাশে রয়েছে।

এ সময় তিনি নগরবাসীকেও সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

#ঈদ_উপহার #ডিএনসিসি #পরিচ্ছন্নতা_কর্মী

চেকপোস্ট

রোববার, ২৪ মে ২০২৬

ডিএনসিসির পরিচ্ছন্নতাকর্মীদের ঈদ উপহার দিলেন প্রধানমন্ত্রী

প্রকাশের তারিখ : ২৪ মে ২০২৬

featured Image

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় তিন হাজার পরিচ্ছন্নতাকর্মীর হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহারের চেক তুলে দেওয়া হয়েছে।

রোববার (২৪ মে) গুলশান-২ নগরভবনে আয়োজিত অনুষ্ঠানে ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান পরিচ্ছন্নতাকর্মীদের হাতে এই উপহার তুলে দেন। প্রত্যেক কর্মীকে ৫ হাজার টাকার চেক প্রদান করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আসাদুজ্জামান।

প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, নগর পরিচ্ছন্ন রাখতে পরিচ্ছন্নতাকর্মীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরবানির সময় অতিরিক্ত বর্জ্য ব্যবস্থাপনায় তারা নিরলসভাবে কাজ করে থাকেন।

তিনি আরও বলেন, পরিচ্ছন্নতাকর্মীরা ভোর থেকেই কাজ শুরু করেন এবং অনেক সময় ব্যক্তিগত কষ্ট উপেক্ষা করে নগর পরিষ্কার রাখেন। এজন্য সরকার নিয়মিতভাবে তাদের পাশে রয়েছে।

এ সময় তিনি নগরবাসীকেও সচেতনভাবে বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা করার আহ্বান জানান।

অনুষ্ঠানে ডিএনসিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত