বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নতুন দায়িত্বে প্রত্যাশা

ডাক ও টেলিযোগাযোগ কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন

ছবি: চেকপোস্ট

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি জাতীয় সংসদে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির দায়িত্ব পাওয়ার খবরে ছাতক ও দোয়ারাবাজারের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

কলিম উদ্দিন আহমদ মিলন বর্তমানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয় সংসদীয় পর্যায়ে পর্যালোচনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, কলিম উদ্দিন আহমদ মিলনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

তারা নতুন দায়িত্বে তার সফলতা কামনা করে বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্বের মাধ্যমে তিনি জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও কার্যকর তদারকিতে ভূমিকা রাখবেন।

#সুনামগঞ্জ #কলিমউদ্দিনমিলন #ডাকওটেলিযোগাযোগ

চেকপোস্ট

বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

ডাক ও টেলিযোগাযোগ কমিটির সভাপতি কলিম উদ্দিন মিলন

প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৬

featured Image

সুনামগঞ্জ-৫ (ছাতক-দোয়ারাবাজার) আসনের সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন জাতীয় সংসদের ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন।

সম্প্রতি জাতীয় সংসদে অনুষ্ঠিত স্থায়ী কমিটির সভায় তাকে সভাপতি নির্বাচিত করা হয়। গুরুত্বপূর্ণ এই সংসদীয় কমিটির দায়িত্ব পাওয়ার খবরে ছাতক ও দোয়ারাবাজারের রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

কলিম উদ্দিন আহমদ মিলন বর্তমানে সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বের মাধ্যমে ডাক ও টেলিযোগাযোগ খাতের বিভিন্ন বিষয় সংসদীয় পর্যায়ে পর্যালোচনা, সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কার্যক্রম তদারকি এবং প্রয়োজনীয় সুপারিশ প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে প্রত্যাশা করা হচ্ছে।

এদিকে, কলিম উদ্দিন আহমদ মিলনকে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় ছাতক-দোয়ারাবাজারের বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে অভিনন্দন জানিয়েছেন।

তারা নতুন দায়িত্বে তার সফলতা কামনা করে বলেন, গুরুত্বপূর্ণ এই দায়িত্বের মাধ্যমে তিনি জাতীয় সংসদে ডাক ও টেলিযোগাযোগ খাতের উন্নয়ন ও কার্যকর তদারকিতে ভূমিকা রাখবেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত