রোববার, ১৬ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

বিশ্ব

হুঁশিয়ারি দিলেন জেনারেল হাতামি

ট্রাম্পকে ‘পা ভেঙে দেওয়ার’ হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাতামি বলেন, ইরানে কোনো মার্কিন আগ্রাসনকারীকে হত্যা বা আটক করে হস্তান্তর করলে ৩০ হাজার ডলারের সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ইরানি সেনাপ্রধান বলেন, এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি বলেন, এটি ইরান এবং দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

হাতামি আরও দাবি করেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর উপস্থিতি সীমিত হয়ে গেছে। ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ওই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে এ পাল্টা প্রতিক্রিয়া আসে।

#ইরান #হরমুজপ্রণালি #ডোনাল্ডট্রাম্প

চেকপোস্ট

রোববার, ১৬ আগস্ট ২০২৬

ট্রাম্পকে ‘পা ভেঙে দেওয়ার’ হুঁশিয়ারি ইরানি সেনাপ্রধানের

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৬

featured Image

হরমুজ প্রণালি নিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জবাবে কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। দেশটির সেনাপ্রধান মেজর জেনারেল আমির হাতামি বলেছেন, ইরানের বিরুদ্ধে কোনো আগ্রাসন চালানো হলে তার জবাব দেওয়া হবে।

রোববার (১৬ আগস্ট) ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবি জানিয়েছে, সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাতামি বলেন, ইরানে কোনো মার্কিন আগ্রাসনকারীকে হত্যা বা আটক করে হস্তান্তর করলে ৩০ হাজার ডলারের সমপরিমাণ পুরস্কার দেওয়া হবে।

হরমুজ প্রণালি নিয়ে ট্রাম্পের বক্তব্যের সমালোচনা করে ইরানি সেনাপ্রধান বলেন, এ ধরনের মন্তব্যকে হালকাভাবে নেওয়া উচিত নয়। তিনি বলেন, এটি ইরান এবং দেশের নিরাপত্তা রক্ষায় সক্ষম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে।

হাতামি আরও দাবি করেন, পারস্য উপসাগর, ওমান সাগর ও হরমুজ প্রণালিতে মার্কিন বাহিনীর উপস্থিতি সীমিত হয়ে গেছে। ইরানে থাকা মার্কিন ঘাঁটিগুলোকে আগের অবস্থায় ফিরতে দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে হরমুজ প্রণালিকে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নেওয়ার বিষয়ে মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। তার ওই বক্তব্যের পরই তেহরানের পক্ষ থেকে এ পাল্টা প্রতিক্রিয়া আসে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত