মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়

টুঙ্গিপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

ছীব: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কের মাঝের বিভাজক আইল্যান্ডের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত জাবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, জাবেদ আলী কী উদ্দেশ্যে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালকের পরিচয় শনাক্তে খোঁজ নেওয়া হচ্ছে।

#সড়কদুর্ঘটনা #টুঙ্গিপাড়া #পথচারীনিহত

চেকপোস্ট

মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় সড়ক পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কা, হাসপাতালে মৃত্যু

প্রকাশের তারিখ : ১০ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলের ধাক্কায় জাবেদ আলী শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সোমবার (১০ আগস্ট) ভোরে তার মৃত্যু হয়।

নিহত জাবেদ আলী শেখ বাগেরহাটের চিতলমারী উপজেলার লড়ারকুল গ্রামের মৃত ইসমাইল শেখের ছেলে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা গেছে, রোববার (৯ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে টুঙ্গিপাড়া উপজেলার নিলফা বাজার এলাকায় সড়ক পার হচ্ছিলেন জাবেদ আলী। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে চলে যায়।

মোটরসাইকেলের ধাক্কায় তিনি সড়কের মাঝের বিভাজক আইল্যান্ডের সঙ্গে আঘাত লেগে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোর ৫টার দিকে তার মৃত্যু হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনায় আহত জাবেদ আলী চিকিৎসাধীন অবস্থায় ভোরে মারা গেছেন। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ করা হয়নি।

ওসি আরও জানান, জাবেদ আলী কী উদ্দেশ্যে চিতলমারী থেকে টুঙ্গিপাড়ায় এসেছিলেন, তাৎক্ষণিকভাবে সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। দুর্ঘটনায় জড়িত মোটরসাইকেল ও চালকের পরিচয় শনাক্তে খোঁজ নেওয়া হচ্ছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত