শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

রেলিংয়ে মোটরসাইকেলের ধাক্কা

টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

ছবি: চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। আহত দুজন মাদ্রাসাছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আল আমিন। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রাফি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিন আরোহীই গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই মাদ্রাসাছাত্রের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেবে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে আল রাফির মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

#সড়কদুর্ঘটনা #গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া

চেকপোস্ট

শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

টুঙ্গিপাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ২

প্রকাশের তারিখ : ০৪ সেপ্টেম্বর ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় মোটরসাইকেল দুর্ঘটনায় আল রাফি (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। এ ঘটনায় একই মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর গুরুতর আহত হয়েছে। আহত দুজন মাদ্রাসাছাত্র বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল রাফি কুমিল্লার হোমনা উপজেলার বাসিন্দা। সে দশম শ্রেণির শিক্ষার্থী। তার বাবার নাম আল আমিন। কয়েক দিন আগে টুঙ্গিপাড়ার গিমাডাঙ্গা গ্রামে খালার বাড়িতে বেড়াতে এসেছিল রাফি।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, রাতে একটি মোটরসাইকেলে করে তিনজন ওই সড়ক দিয়ে যাচ্ছিল। একপর্যায়ে মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে ধাক্কা লাগে। এতে তিন আরোহীই গুরুতর আহত হয়।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয়রা আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তিনজনকেই গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক আল রাফিকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত দুই মাদ্রাসাছাত্রের শারীরিক অবস্থা বিবেচনায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। তারা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেবে বলে জানা গেছে।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আইয়ুব আলী দুর্ঘটনায় একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় আহত তিনজনকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তাদের গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে সেখানে আল রাফির মৃত্যু হয়। গুরুতর আহত অপর দুজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত