বুধবার, ১৮ নভেম্বর ২০২৬

মূল পাতা

সারাদেশ

স্বেচ্ছায় পদত্যাগের ঘোষণা দিয়েছেন

টুঙ্গিপাড়ায় বিএনপির ৪ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে জানালেন সিদ্ধান্ত

​টুঙ্গিপাড়া প্রতিনিধি::
​টুঙ্গিপাড়া প্রতিনিধি::
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৬
টুঙ্গিপাড়ায় বিএনপির ৪ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে জানালেন সিদ্ধান্ত
ছবি : চেকপোস্ট

কুশলী ইউনিয়নের যুবদলের চার নেতা দল ছাড়লেন, ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলেও যুক্ত না থাকার সিদ্ধান্ত।

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একসঙ্গে চার নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের বয়রাপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার সিদ্ধান্ত জানান।

পদত্যাগকারী নেতারা হলেন কুশলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহিবুল ইসলাম, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফ শেখ এবং কুশলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. মারুফ শেখ। তাঁরা সবাই কুশলী গ্রামের বাসিন্দা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তারেক শেখ বলেন, তাঁরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে কুশলী ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তাঁদের পছন্দ হয়নি। এ কারণে সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তাঁরা বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁদের মনঃপুত হয়নি।

সংবাদ সম্মেলনে চার নেতা জানান, এখন থেকে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাঁরা আর যুক্ত থাকবেন না। একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।

স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন।

#গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া #বিএনপিরপদত্যাগ

0.0%
0.0%
0.0%
0.0%

মতামত

টুঙ্গিপাড়ায় বিএনপির ৪ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে জানালেন সিদ্ধান্ত
0:00 0:00
1.0x
চেকপোস্ট

বুধবার, ১৮ নভেম্বর ২০২৬


টুঙ্গিপাড়ায় বিএনপির ৪ নেতার পদত্যাগ, সংবাদ সম্মেলনে জানালেন সিদ্ধান্ত

প্রকাশের তারিখ : ১৮ নভেম্বর ২০২৬

featured Image

কুশলী ইউনিয়নের যুবদলের চার নেতা দল ছাড়লেন, ভবিষ্যতে অন্য রাজনৈতিক দলেও যুক্ত না থাকার সিদ্ধান্ত।


গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে একসঙ্গে চার নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের বয়রাপাড়া এলাকায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তাঁরা আনুষ্ঠানিকভাবে দল ছাড়ার সিদ্ধান্ত জানান।


পদত্যাগকারী নেতারা হলেন কুশলী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি মহিবুল ইসলাম, কুশলী ইউনিয়ন যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. তারেক শেখ, যুবদলের সভাপতি পদপ্রার্থী মো. আরিফ শেখ এবং কুশলী ইউনিয়ন যুবদলের প্রচার সম্পাদক মো. মারুফ শেখ। তাঁরা সবাই কুশলী গ্রামের বাসিন্দা।


সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মো. তারেক শেখ বলেন, তাঁরা দীর্ঘদিন আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তী সময়ে বিভিন্ন পরিস্থিতির কারণে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হন। তবে কুশলী ইউনিয়নে বিএনপির বর্তমান কার্যক্রম ও কর্মকাণ্ড তাঁদের পছন্দ হয়নি। এ কারণে সম্পূর্ণ সচেতনভাবে ও স্বেচ্ছায় দল থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।


তিনি আরও বলেন, অতীতে বিভিন্ন পরিস্থিতি ও ভয়ভীতির মুখে তাঁরা বিএনপিতে যোগ দিতে বাধ্য হয়েছিলেন। কিন্তু দলে যুক্ত হওয়ার পর থেকেই দলটির সামগ্রিক কর্মকাণ্ড তাঁদের মনঃপুত হয়নি।


সংবাদ সম্মেলনে চার নেতা জানান, এখন থেকে বিএনপির কোনো সাংগঠনিক কার্যক্রমের সঙ্গে তাঁরা আর যুক্ত থাকবেন না। একই সঙ্গে ভবিষ্যতে অন্য কোনো রাজনৈতিক দলের সঙ্গেও সম্পৃক্ত না হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।


স্থানীয় সংবাদকর্মীদের উপস্থিতিতে আয়োজিত সংবাদ সম্মেলনের মাধ্যমে তাঁরা আনুষ্ঠানিকভাবে বিএনপি থেকে পদত্যাগের ঘোষণা দেন।


চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত