জাতীয় বৃক্ষরোপণ দিবস উপলক্ষে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার বর্নি ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
পরিবেশের ভারসাম্য রক্ষা এবং সবুজ বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্নি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামাদ মুন্সী এবং ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবিরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
কর্মসূচির আওতায় আম, আমড়া, পেয়ারা, চম্পা সহ বিভিন্ন ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। এ সময় উপস্থিত বক্তারা বলেন, ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে সবুজ ও বাসযোগ্য বাংলাদেশ গড়া সম্ভব।
তারা আরও বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য টেকসই পরিবেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর কবির, ইউপি সদস্য ইমরুল সরদার, রিপন শেখ, সোহরাব হোসেন, বাদশা মিয়া, সংরক্ষিত মহিলা সদস্য সুইটি আক্তার, তারিন আক্তার এবং স্বেচ্ছাসেবক দলের সভাপতি সুমন শেখসহ অনেকে।
অনুষ্ঠান শেষে আয়োজকরা বৃক্ষরোপণ কার্যক্রম অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেন এবং সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

শনিবার, ১৩ জুন ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ জুন ২০২৬