রোববার, ০২ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

নির্ধারণে পৌরসভার উদ্যোগ

টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে লোগোসংবলিত ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৩৮ জন পরিচ্ছন্ন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম তুলে দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন।

অনুষ্ঠানে তিনি বলেন, ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার প্রতীক। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌর পরিবেশ নিশ্চিত করতে কর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নগরসেবার গুরুত্বপূর্ণ অংশ। তাদের শ্রমের মাধ্যমে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে। কর্মীদের উৎসাহ ও কাজের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি এবং কর্মীদের সহজে শনাক্ত করার লক্ষ্যে ইউনিফর্ম প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্মপরিধিও নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

#গোপালগঞ্জ_সংবাদ #টুঙ্গিপাড়া_খবর #পরিচ্ছন্নতা_সেবা

চেকপোস্ট

রোববার, ০২ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্ন কর্মীদের মাঝে ইউনিফর্ম বিতরণ

প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া পৌরসভার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও কার্যকর ও সুশৃঙ্খল করতে পরিচ্ছন্ন কর্মীদের মাঝে লোগোসংবলিত ইউনিফর্ম বিতরণ করা হয়েছে।

রোববার (২ আগস্ট) সকালে টুঙ্গিপাড়া পৌরসভা কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে পৌরসভার ৩৮ জন পরিচ্ছন্ন কর্মীর হাতে আনুষ্ঠানিকভাবে ইউনিফর্ম তুলে দেন পৌর নির্বাহী কর্মকর্তা মো. জহির উদ্দিন।

অনুষ্ঠানে তিনি বলেন, ইউনিফর্ম শুধু পোশাক নয়, এটি দায়িত্ববোধ, শৃঙ্খলা ও কর্মনিষ্ঠার প্রতীক। পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত পৌর পরিবেশ নিশ্চিত করতে কর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি আরও বলেন, পৌরসভার পরিচ্ছন্ন কর্মীরা নগরসেবার গুরুত্বপূর্ণ অংশ। তাদের শ্রমের মাধ্যমে পৌর এলাকার পরিবেশ পরিচ্ছন্ন ও বাসযোগ্য থাকে। কর্মীদের উৎসাহ ও কাজের স্বীকৃতি হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

পৌর কর্তৃপক্ষ জানায়, পরিচ্ছন্নতা ব্যবস্থাপনায় জবাবদিহিতা বৃদ্ধি এবং কর্মীদের সহজে শনাক্ত করার লক্ষ্যে ইউনিফর্ম প্রদান করা হয়েছে। পাশাপাশি প্রত্যেক কর্মীর দায়িত্ব ও কর্মপরিধিও নির্ধারণ করা হয়েছে।

অনুষ্ঠানে টুঙ্গিপাড়া পৌরসভার উপসহকারী প্রকৌশলী ইমরান হোসেনসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত