সোমবার, ০৩ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

তদন্তে নেমেছে পুলিশ

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে দ্বিতীয়বার অগ্নিসংযোগ

ছবি : চেকপোস্ট

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত এ তোরণটি রোববার (২ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শহীদদের স্মরণ এবং আন্দোলনে আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

এর আগে শনিবার (১ আগস্ট) রাতে প্রথমবার তোরণটিতে আগুন দেওয়া হয়। এতে তোরণের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে রোববার গভীর রাতে আবারও অগ্নিসংযোগ করা হলে অবশিষ্ট অংশও পুড়ে ছাই হয়ে যায়।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শহীদ ও আহতদের স্মরণে নির্মিত এই তোরণে পরপর দুইবার আগুন দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের প্রতি অবমাননা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রথম ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। পুনরায় অগ্নিসংযোগের খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

#অগ্নিসংযোগ_ঘটনা #জুলাই_গণঅভ্যুত্থান #টুঙ্গিপাড়া_সংবাদ

চেকপোস্ট

সোমবার, ০৩ আগস্ট ২০২৬

টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে দ্বিতীয়বার অগ্নিসংযোগ

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘৩৬ জুলাই গণঅভ্যুত্থান’ স্মারক তোরণে আবারও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে নির্মিত এ তোরণটি রোববার (২ আগস্ট) গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সম্পূর্ণ পুড়ে গেছে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শহীদদের স্মরণ এবং আন্দোলনে আহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে টুঙ্গিপাড়া উপজেলার শিশু পার্কের সামনে তোরণটি নির্মাণ করে টুঙ্গিপাড়া পৌর স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

এর আগে শনিবার (১ আগস্ট) রাতে প্রথমবার তোরণটিতে আগুন দেওয়া হয়। এতে তোরণের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে রোববার গভীর রাতে আবারও অগ্নিসংযোগ করা হলে অবশিষ্ট অংশও পুড়ে ছাই হয়ে যায়।

টুঙ্গিপাড়া পৌর ছাত্রদলের আহ্বায়ক ইয়েন মুন্সী এ ঘটনার নিন্দা জানিয়ে বলেন, শহীদ ও আহতদের স্মরণে নির্মিত এই তোরণে পরপর দুইবার আগুন দেওয়া জুলাই গণঅভ্যুত্থানের আত্মত্যাগের প্রতি অবমাননা। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী জানান, প্রথম ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছিল। পুনরায় অগ্নিসংযোগের খবর পাওয়ার পর বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

তিনি জানান, ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে পুলিশ কাজ করছে। তবে সর্বশেষ তথ্য অনুযায়ী, এ ঘটনায় থানায় এখনো কোনো লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

চেকপোস্ট

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত