বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬
চেকপোস্ট

মূল পাতা

সারাদেশ

আসছে ভ্রাম্যমাণ আদালত

টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর অভিযান, ধ্বংস হবে অবৈধ জাল

ছবি : চেকপোস্ট

সুনামগঞ্জের বিশ্বখ্যাত রামসার সাইট টাঙ্গুয়ার হাওরের পরিবেশ, জলজ উদ্ভিদ ও মৎস্যসম্পদ রক্ষায় কঠোর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।

হাওরে অবৈধভাবে মাছ শিকার বন্ধে মৎস্য অভয়াশ্রমগুলোতে নজরদারি বাড়ানো, নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ সব ধরনের অবৈধ মাছ ধরার সরঞ্জাম উদ্ধারের পর ধ্বংস এবং প্লাস্টিক বর্জ্য অপসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘টাঙ্গুয়ার হাওর সুরক্ষা কার্যক্রম বাস্তবায়ন ও পরীক্ষণ কমিটি’র সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খানের সঞ্চালনায় সভায় টাঙ্গুয়ার হাওরের পরিবেশ ও প্রতিবেশগত সংকট মোকাবিলার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

সভায় বক্তারা বলেন, অবৈধ সরঞ্জাম ব্যবহার করে নির্বিচারে মাছ শিকার এবং অনিয়ন্ত্রিত পর্যটন কার্যক্রমের কারণে টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য ও প্রাকৃতিক ভারসাম্য হুমকির মুখে পড়ছে। এ কারণে মৎস্য অভয়াশ্রমগুলোতে নিয়মিত নজরদারি বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় নিষিদ্ধ কারেন্ট জাল, চায়না দুয়ারীসহ সব ধরনের অবৈধ মাছ ধরার সরঞ্জামের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং জব্দ করা সরঞ্জাম ধ্বংস করার সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি হাওরের পরিবেশ রক্ষায় স্থানীয় জনগোষ্ঠী ও পর্যটকদের মধ্যে সচেতনতা বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, টাঙ্গুয়ার হাওর শুধু সুনামগঞ্জের নয়, এটি বাংলাদেশের একটি অমূল্য প্রাকৃতিক সম্পদ। হাওরের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় কাউকে ছাড় দেওয়া হবে না। প্রশাসন, স্থানীয় জনগণ ও পর্যটকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সম্পদ রক্ষা করতে হবে।

সভায় অতিরিক্ত জেলা প্রশাসক তাপস শীল, অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান রাসেল, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক, রেঞ্জ বন কর্মকর্তা রিয়াজ উদ্দীনসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও পরিবেশ সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন।

এছাড়া পরিবেশ ও হাওর উন্নয়ন সংস্থার সভাপতি কাশমির রেজা, হাওর বাঁচাও আন্দোলনের সহ-সভাপতি বাহলুল বখত, হাউস-এর নির্বাহী পরিচালক সালেহীন চৌধুরী শুভ, সুনামগঞ্জ পরিবেশ রক্ষা আন্দোলনের সভাপতি আবু নাসারসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।

সভা শেষে জানানো হয়, খুব শিগগিরই পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে টাঙ্গুয়ার হাওরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে। পাশাপাশি গ্রাম পর্যায়ে চায়না দুয়ারী জাল দিয়ে মাছ ধরা বন্ধে প্রতিরোধ কমিটি গঠন এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম জোরদার করা হবে।

#সুনামগঞ্জ #পরিবেশসংরক্ষণ #টাঙ্গুয়ারহাওর

চেকপোস্ট

বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

টাঙ্গুয়ার হাওর রক্ষায় কঠোর অভিযান, ধ্বংস হবে অবৈধ জাল

প্রকাশের তারিখ : ২৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক
শেখ শাহাউর রহমান বেলাল
প্রধান সম্পাদক
আব্দুল হাকীম রাজ 

কপিরাইট © ২০২৬ চেকপোস্ট । সর্বস্বত্ব সংরক্ষিত